ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
সালমান শাহ ও তার মা নীলা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের এক নাম ছিলেন চিত্রনায়ক সালমান শাহ। তার রহস্যজনক মৃত্যুর প্রায় ৩০ বছর পর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আদালতের এই নির্দেশে সন্তুষ্ট নন নায়কের মা নীলা চৌধুরী। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ সিদ্ধান্তকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন তিনি।

নীলা চৌধুরী বলেন, দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হলো, সেখানে লেখা রয়েছে ডাক্তার, পুলিশ, সাংবাদিকরা দেখেছেন মরদেহ ঠিক ছিল। এখানে বলা হয়েছে, বডি ওয়াজ ডিকম্পোজড। তা থেকেই তো বোঝা যায় এটি সত্য। এখন আবার এই প্রহসন কেন? এসবের কোনো অর্থ হয় না।

সালমান শাহর মা অভিযোগ করে বলেন, বিভিন্ন পর্যায়ে তদন্তে অনিয়ম হয়েছে এবং চাপের মুখে নানা সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি তার।

আরও পড়ুন

নীলা চৌধুরী বলেন, পুলিশ কিছু করল না, পরে সিআইডিকে দেয়া হলো। আমরা সিআইডির ওপর আশাবাদী। দেখি কী করে তারা। দুইবার মরদেহ উত্তোলন করা হয়েছে, দ্বিতীয়বার সব পরিষ্কার ছিল।

এছাড়াও তিনি দাবি করেন, তদন্তের সঙ্গে যুক্ত কিছু চিকিৎসক বিভিন্নভাবে চাপের মুখে কাজ করেছেন বলেও তথ্য রয়েছে তার কাছে। তিনি বলেন, আইনের বিরুদ্ধে কিছু বলতে পারি না আমি। আদালতের রায় এসেছে, দেখব কী হয় এখন।

নায়কের মা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে এবং আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে সেখান থেকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই সময় অপমৃত্যু মামলা হলেও পরে সেটি হত্যা মামলায় রূপ নেয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন