ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে ‘মহাজাদু’ গান, প্রতিক্রিয়ায় যা বললেন হাবিব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১১:০৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও  সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ । ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্মিত হয়েছেন হাবিব।

মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পেছনের সংগীত হিসেবে রাখা হয় হাবিবের জনপ্রিয় গান ‘মহাজাদু’।

বিষয়টি জানার পর হাবিব ওয়াহিদ জানান, সকালে ঘুম থেকে উঠে মোবাইলে বিভিন্ন পরিচিতদের পাঠানো লিংক দেখতে পান। পরে কৌতূহল থেকে ভিডিওটি খুলে দেখেন। সেখানে নিজের গান শুনে তিনি অবাক হন।

হাবিব বলেন, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তার গান ব্যবহার করা হয়েছে, বিষয়টি তার জন্য আনন্দের ও সম্মানের। দুই দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সফরের ভিডিওতে নিজের গান জায়গা পাওয়ায় তিনি অনুপ্রাণিত হয়েছেন।

আরও পড়ুন

তবে এ বিষয়ে আগে থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, “কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই অবাক হয়েছি।”

ভিডিওতে কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, তা তিনি জানেন না বলেও জানান হাবিব। তার ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও হাবিব নিজে খুব বেশি সক্রিয় নন। তিনি জানান, মোবাইলে নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না, তাই সরাসরি মানুষের প্রতিক্রিয়া দেখেননি। তবে পরিচিতদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনেছেন।

হাবিব আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। তাই পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি চমকের মনে হয়েছে।

বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি বলেন, নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের ভালো সাড়া পেয়েছে এবং সেটি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যত্নসহকারে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।  এবার সেই বিতর্ক ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবির মূল চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবিটির প্রথম পোস্টার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। প্রকাশ্যে আসা পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উড়ন্ত জার্সি হাতে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্যটিই স্থান পেয়েছিল পোস্টারে।  বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে বায়োপিকোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এসআর ‎  
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার রহস্যের সন্ধান চলছে। ঘটনা তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে পুলিশ।
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’