ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় গেলেন সংস্কৃতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত দেশের বরেণ্য নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রম) ভুগছেন। তার অসুস্থতার খবর জেনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে শবনম মুশতারীর বাসভবনে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, দেশের গুণী শিল্পীদের পাশে সরকার সবসময় রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানমসহ শিল্পীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার জরুরি চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সায়েলা খানম ও শিল্পীর পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

শবনম মুশতারী নজরুলসংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। পরে ২০১৫ সালে তিনি জাতীয় নজরুল পুরস্কারও লাভ করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
আরও পড়ুন
‘কোনো ষড়যন্ত্রই মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না’
১৮ বছর ধরে বিগত সরকার লুটপাট করেছে: সংস্কৃতিমন্ত্রী
সবকিছু ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ