ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: আরটিভি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার নাঘোসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। স্বাধীনতার ঘোষক হিসেবে তার ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশ গঠন ও জাতীয় উন্নয়নে তার অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির চর্চার বিকল্প নেই। তাই তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণ করতে হবে।

তালখড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, শালিখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং মাগুরা জেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান চকলেট।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুড়িগ্রামে ছুরি হামলায় পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত
কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
কুড়িগ্রামে ছুরি হামলায় পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার দায়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধ চক্র 'আবু লাল' গ্রুপের প্রধান আবু লালকে (৪০) হবিগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদীর ‘আবু লাল’ গ্রুপের প্রধান গ্রেপ্তার
চাঁদপুরে সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২০০ রোগীর অপারেশন 
চাঁদপুরের বিভিন্ন উপজেলার প্রান্তিক ও দরিদ্র মানুষদের নিয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়েছেন এবং ২০০ রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে।
চাঁদপুরে সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ২০০ রোগীর অপারেশন 
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
এক মাস আগে সড়কে পাঁচ অঙ্কের টাকা কুড়িয়ে পেয়েছিলেন পোশাকশ্রমিক কবির মিয়া। এরপর থেকে প্রকৃত মালিকের খোঁজ করেও সন্ধান পাননি তিনি। শেষ পর্যন্ত এক হাজার টাকা খরচ করে এলাকায় মাইকিং করিয়েছেন এই শ্রমিক।
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
আরও পড়ুন
মাগুরায় যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন: লুণ্ঠিত সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১১
মাগুরায় যুবদল নেতা হত্যা মামলায় গোলাম জাহিদ গ্রেপ্তার
অসহায় মানুষদের জন্য শ্রীপুরে ফ্রি মেডিকেল সেন্টার চালু
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে জীবন দিলেন মাগুরার দুই শিক্ষার্থী