
নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলন। ছোট পর্দায় আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছেন আগেই। চলচ্চিত্র অভিনয়েও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন। কখনও তিনি নায়ক, কখনও আবার ভিন্ন চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।
অর্জন করেছেন নির্মাতাদের আস্থা। গত ১৩ এপ্রিল মুক্তি পেয়েছে নির্মাতা ইফতেখার চৌধুরীর ‘বিজলী’ ছবিটি। সুপার হিরোইন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন গ্লামার কন্যা ইয়ামিন হক ববি।
এর আগে মিলনের সঙ্গে দেহরক্ষী, ব্ল্যাকমেইল, ওয়ান ওয়ে (এক রাস্তা) ছবিতে দেখা গেছে ববিকে। এবার বিজলী’তে ববির সহশিল্পী হিসেবে হাজির হয়েছেন মিলন। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : ইউটিউবে ‘এলো পহেলা বৈশাখ’ (ভিডিও)
--------------------------------------------------------
আর নিজের লুকেও দারুণ পরিবর্তন এনেছেন। ছবিতে ‘অনেক সাধের ময়না’ খ্যাত মিলনের অল্প সময়ের উপস্থিতি দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।
দর্শকদের ছবিটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানালেন মিলন। তিনি বলেন, ‘বিজলী’ ছবিটি আমাদের সবার প্রিয় একজন নায়িকা ববি প্রযোজনা করেছেন। ছবিটি বরাবরের মতোই জ্বলে উঠুক। আর ইফতেখার চৌধুরীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি জানেন দর্শকের পছন্দের কথা। তার নিজস্ব দর্শক শ্রেণী রয়েছে। ইফতেখার যখন ছবি নির্মাণ করেন, সেখানে থাকেন তার দর্শক। আর তারই অংশ হিসেবে আমি ছবিটিতে অভিনয় করেছি।’
মিলন আরও বলেন, ‘এই ছবিতে আমাকে নতুন লুকে পাবেন। আপনারা সিনেমা হলে গিয়ে ‘বিজলী’ দেখবেন।’
আরও পড়ুন :
এম/পিআর




