ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সালমানের ভাইরাল ভিডিও দেখে চিন্তিত অনুরাগীরা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
সালমান খান : ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হতেই তৈরি হল চরম রহস্য। উদ্বোধনের খবর ছাপিয়ে নেটপাড়ায় এখন শুধুই ভাইজানের শরীর নিয়ে কানাঘুষো। ক্যামেরার সামনে প্রিয় নায়ককের শারীরিক পরিবর্তন দেখে শুরু হয়েছে আলোচনা। অনেকের দাবি, আগের তুলনায় অনেকটাই অসুস্থ ও ক্লান্ত দেখাচ্ছিল তাকে। ফলে তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। সেখানে সংস্থার আধুনিক আইটি সার্ভার রুম উদ্বোধনের পাশাপাশি পুনর্বাসিত কয়েকটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। তবে তার এই মানবিক উদ্যোগের চেয়েও বেশি আলোচনায় আসে শারীরিক অবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগের তুলনায় অনেকটাই ওজন কমে গেছে সালমানের। মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিভিন্ন জল্পনা-কল্পনা।

আরও পড়ুন

একজন অনুরাগী লিখেছেন, তাকে খুব অসুস্থ লাগছে। ঈশ্বর তাকে সুস্থ রাখুন। আরেকজনের মন্তব্য, চোখের দিকেই বোঝা যাচ্ছে তিনি খুব ক্লান্ত। আগের সেই প্রাণবন্ত উপস্থিতিটা যেন আর নেই। কেউ কেউ আবার তার হাঁটার ধরন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে সমালোচনা ও উদ্বেগের পাশাপাশি অনেক অনুরাগীই সালমানের পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, বয়স বাড়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন এই অভিনেতা। একজন মন্তব্য করেন, অনেক তারকা বয়স লুকাতে বিভিন্ন উপায় অবলম্বন করেন। কিন্তু সালমান নিজের স্বাভাবিক রূপেই সবার সামনে এসেছেন, এটিই প্রশংসার দাবিদার।

যদিও সালমান খান কিংবা তার টিমের পক্ষ থেকে স্বাস্থ্যগত কোনো জটিলতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে স্বাস্থ্য নিয়ে আলোচনা চললেও কাজ থেমে নেই সালমানের। তার নতুন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে বলিউডে চলছে জোর আলোচনা। জানা গেছে, ছবিটির নাম আগে ‘ব্যাটল অব গালওয়ান’ রাখা হয়েছিল। পরে গল্পে পরিবর্তন এনে নাম বদলানো হয়। পাশাপাশি চীন ও গালওয়ান উপত্যকার উল্লেখও চিত্রনাট্য থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ছবিটির কিছু অংশের পুনঃশুটিং চলছে।

আরও পড়ুন

অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খানের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় একজন ভারতীয় সেনা কর্নেলের চরিত্রে অভিনয় করছেন সালমান খান। তার বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।

সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে গেছে বা নির্মাণ বন্ধ হয়ে গেছে-এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে সালমান খান ফিল্মস এক বিবৃতিতে জানিয়েছে, সিনেমাটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি। তাই এটি আটকে যাওয়া বা বাতিল হওয়ার খবরের কোনো ভিত্তি নেই।

এ ছাড়া ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিতব্য ‘এসভিসি-৬৩’ সিনেমায় অভিনেত্রী নয়নতারার সঙ্গে দেখা যাবে সালমান খানকে। ছবিটি পরিচালনা করবেন বংশী পৈদিপল্লি। পাশাপাশি ‘রাজা শিবাজি’ সিনেমায় তার বিশেষ উপস্থিতিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে ভাইরাল ভিডিও ঘিরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, সালমান খানের স্বাস্থ্য নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ হয়নি। ফলে ভক্তরা এখন অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী