ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সেই ইসমাইলকেই বিয়ে করলেন জেনিফার উইঙ্গেট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
জেনিফার উইঙ্গেট।ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দীর্ঘদিন ব্যক্তিগত সম্পর্ক আড়ালে রাখার পর অবশেষে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। যুক্তরাজ্যে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অন্তরঙ্গ আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

শনিবার (১৮ জুলাই) জেনিফার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, জাস্ট ম্যারেড। আরেকটি পোস্টে লিখেছেন, ......অবশেষে আমাদের নক্ষত্র এক হলো!

প্রকাশিত ছবিতে দেখা যায়, গির্জা থেকে হাত ধরাধরি করে বেরিয়ে আসছেন নবদম্পতি। এ সময় উপস্থিত স্বজন ও বন্ধুরা কনফেটি ছুড়ে তাঁদের শুভেচ্ছা জানান। আরেকটি ছবিতে পাথরের খিলানের নিচে চুম্বনরত অবস্থায় ধরা দেন জেনিফার ও ইসমাইল।

বিয়ের দিন জেনিফার পরেছিলেন স্ট্র্যাপলেস সাদা ওয়েডিং গাউন ও হালকা ঘোমটা। অন্যদিকে উইলিয়াম ইসমাইলের পরনে ছিল নেভি-নীল স্যুট, সঙ্গে ক্রিম রঙের ওয়েস্টকোট।

ছবির পাশাপাশি বিয়ের নানা মুহূর্ত নিয়ে একটি ভিডিওও প্রকাশ করেছেন এই দম্পতি। ভিডিওতে একে অপরের প্রতি ভালোবাসা, পরিবারের সঙ্গে আবেগঘন মুহূর্ত এবং ঘনিষ্ঠ আয়োজনে বিয়ের আনন্দঘন পরিবেশ ফুটে উঠেছে।

বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জেনিফারের বধূবেশের প্রস্তুতির কিছু নেপথ্য ভিডিও। সেখানে তাকে বিয়ের পোশাকের কাপড় নির্বাচন, একাধিক ফিটিং এবং গাউনের সূক্ষ্ম নকশা পর্যালোচনা করতে দেখা যায়। এসব ভিডিও প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বিয়ের গুঞ্জন শুরু হয়, যা শেষ পর্যন্ত সত্যি হলো।

জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম ইসমাইল কখনোই তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেননি। তবে ২০২৬ সালের জুনে প্রথম তাদের বিয়ের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, ছুটিতে গিয়ে ইসমাইল জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন এবং অভিনেত্রী তাতে সম্মতি জানান। এরপর থেকেই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন জেনিফার।

উইলিয়াম ইসমাইল বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে অর্থনীতি ও অর্থায়নে স্নাতক শেষ করে তিনি ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরে ট্রেডিং, ফরেন এক্সচেঞ্জ এবং ব্যবসা সম্প্রসারণ খাতে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে জেনিফার উইঙ্গেট অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১২ সালে তাদের বিয়ে হলেও ২০১৪ সালে বিচ্ছেদ ঘটে। পরে ২০১৬ সালে করণ অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। এবার নতুন জীবনসঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জেনিফার উইঙ্গেট।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
‘আমি গৃহবধূই হতে চেয়েছিলাম’, ফের বিয়ে করছেন অভিনেত্রী জেনিফার উইংগেট
বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ