ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
বলিউড অভিনেত্রী কাজল।ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরেন আলোকচিত্রী ও ভক্তরা। সেই মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাল রঙের পোশাকে হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন কাজল। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের মধ্যেও তিনি ছিলেন বেশ স্বাভাবিক ও প্রাণবন্ত। তবে কলকাতায় আসার কারণ সম্পর্কে কোনো মন্তব্য না করে রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকালে কাজল কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দেন। এ সময় নিরাপত্তাকর্মীদের ঘিরে তিনি মন্দিরে প্রবেশ করেন এবং পূজা শেষে দ্রুত স্থান ত্যাগ করেন।

এরই মধ্যে ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী রাইমা সেন ইনস্টাগ্রামে কাজলের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে জানান, তারা একসঙ্গে দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। এরপর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই ধারণা করছেন, টলিউড ও বলিউডের যৌথ কোনো সিনেমা বা নতুন প্রকল্পের জন্যই হয়তো কলকাতায় এসেছেন কাজল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া কাজল অভিনীত চলচ্চিত্র ‘মা’-এর প্রচারণার অংশ হিসেবেও তিনি কলকাতা সফর করেছিলেন। সে সময়ও দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজা দিয়েছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

কলকাতার সঙ্গে কাজলের সম্পর্ক বরাবরই গভীর। অভিনেত্রী তনুজা মুখার্জির কন্যা হওয়ায় বাঙালি সংস্কৃতির সঙ্গে ছোটবেলা থেকেই তার নিবিড় সম্পর্ক। দুর্গাপূজায় শাড়ি পরে বাঙালি সাজে অংশ নেওয়া এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করতেও দেখা যায় তাকে। তাই কলকাতা সফর কাজলের জন্য সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে।

তবে এবারের সফরের প্রকৃত উদ্দেশ্য কী তা এখনো রহস্যই রয়ে গেছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্র অঙ্গনে এ নিয়ে আলোচনা থামছেই না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল
‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল