ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পবিত্র এই সফরের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি কিছু সমালোচনারও মুখোমুখি হয়েছেন। এবার সেই সমালোচনার জবাব দিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি প্রকাশ করেন ভাবনা। ছবির ক্যাপশনে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি ওমরাহ পালনের পেছনের গল্প, নিজের অনুভূতি এবং সমালোচকদের উদ্দেশে বার্তা তুলে ধরেন।

ভাবনা জানান, অনেকের কাছে তার ওমরাহ সফর হঠাৎ সিদ্ধান্ত বলে মনে হলেও, বাস্তবে এটি ছিল দীর্ঘদিনের ইচ্ছার বাস্তবায়ন। তিনি লেখেন, তার বাবা-মা সবসময় আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন দেখতেন। তিনিও গত তিন বছর ধরে ওমরাহ করার পরিকল্পনা করছিলেন, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্ট্যাটাসে তিনি লেখেন, ব্যাংকক সফর শেষে গত ৬ জুন দেশে ফেরার আগের রাতে আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষায় অনেক কেঁদেছিলেন। বান্ধবী দিয়াকেও নিজের সেই ইচ্ছার কথা জানিয়েছিলেন। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে, ২৫ জুন পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহর উদ্দেশে রওনা হন।

এই অভিনেত্রীর ভাষায়, আল্লাহ আমাকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই আমি আল্লাহর মেহমান হতে পেরেছি। ওমরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গ টেনে ভাবনা বলেন, কিছু মানুষ তার ওমরাহ হবে কি না, তা নিয়েও কটূক্তি করেছেন। তবে এসব মন্তব্যে তিনি বিচলিত নন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, আল্লাহ যদি না চান, আপনি কি তার ঘরে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আল্লাহ তার সব বান্দাদের ভালোবাসেন। আমি জানি না আমার ওমরাহ কবুল হয়েছে কি না। তবে আমি জানি, আল্লাহ আছেন। আল্লাহ সব দেখেন। আমার মনে কী আছে, আমার নিয়ত কী-সবই তিনি জানেন। আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাই না।

আরও পড়ুন

ওমরাহর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণও ব্যাখ্যা করেছেন ভাবনা। তার ভাষ্য, মক্কা ও মদিনায় কাটানো প্রতিটি অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে তাকে দেখে যদি কেউ আল্লাহর ঘরে যাওয়ার অনুপ্রেরণা পান, সেটিই হবে তার সবচেয়ে বড় সার্থকতা।

স্ট্যাটাসের শেষদিকে সবার কাছে দোয়া চেয়ে তিনি লিখেছেন, আজ শুক্রবার। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরটিভিতে আজ যা দেখবেন
আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ; ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
আরও পড়ুন
ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা
প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েন ভাবনা
আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা
ঠান্ডা কি শেষ হয়ে গেছে, প্রশ্ন ভাবনার