ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনে আলোচনা ও সমালোচনা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে নেতিবাচক মন্তব্যে থেমে যেতে রাজি নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন অভিজ্ঞতা, উপস্থাপনা এবং সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

নতুনভাবে উপস্থাপনায় আসার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, তিনি আগে থেকে এমন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিলেন না। কারণ, দর্শক কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা আগে থেকে বোঝা সম্ভব নয়। তবে তার মতে, নেতিবাচক মন্তব্যকারীর সংখ্যা খুবই কম।

ভাবনার ভাষায়, আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না। তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অবশ্যই করব।

তিনি মনে করেন, সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি গুরুত্বপূর্ণ। তার দাবি, অধিকাংশ মানুষই তার নতুন কাজের প্রশংসা করেছেন এবং সেটিই তাকে অনুপ্রাণিত করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে। নতুন একটা কাজের সুযোগ পেয়েছি, আমি কেন করব না?

একইসঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। মজার ছলে তিনি জানান, তিনি একদিন দেশের প্রধানমন্ত্রীরও সাক্ষাৎকার নিতে চান।

চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলেও জানান ভাবনা। উদাহরণ দিয়ে তিনি বলেন, অভিনয়ের প্রয়োজনে যদি কোনো চরিত্রের জন্য বাইক চালানো শেখার দরকার হয়, তবে সেটিও তিনি চ্যালেঞ্জ হিসেবে নেবেন।

তার কথায়, যদি কোনো নির্মাতা বলে, এমন একটা চরিত্র করতে হবে যেখানে বাইক চালাতে হবে অথচ আমি বাস্তবে বাইক চালাতে পারি না তাহলে আমি সেটা চ্যালেঞ্জ হিসেবে নেব। চরিত্রের জন্য বাইক চালানো শিখব। উপস্থাপনাটাও আমার জন্য ঠিক তেমনই নতুন একটা অভিজ্ঞতা ছিল।

আরও পড়ুন

নতুন কাজ, নতুন অভিজ্ঞতা এবং সমালোচনার মাঝেও আত্মবিশ্বাসী ভাবনা স্পষ্ট করে দিয়েছেন সবাইকে খুশি করা সম্ভব নয়, তবে নিজের কাজ করে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা
ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা
প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েন ভাবনা
ঠান্ডা কি শেষ হয়ে গেছে, প্রশ্ন ভাবনার