ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
প্রতীকী ছবি

ভারতের নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ এবং দম্পতির দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবারের অভিযোগ, বুধবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ৬-৭ জন দুস্কৃতিকারী বাড়িতে ঢোকে। প্রথমে দরজা ও গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। স্বামীকে মারধর করে আটকে রেখে তার মাথায় বন্দুক ধরে স্ত্রীর উপর নির্যাতন চালানো হয়।

সেই সঙ্গে দুই শিশুকন্যা, যাদের বয়স আট ও ছয় বছর, তাদেরও শারীরিক ও যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। এরপর বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালিয়ে যায় হামলাকারীরা। বাড়ির আসবাবপত্র, মোটরবাইক ও একটি চারচাকা ম্যাটাডোরও ভাঙচুর করা হয় বলে দাবি পরিবারের।

বাড়ির সামনে থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ওই ব্যানারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ছবি ছিল।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাওয়ার আগে পুলিশকে জানালে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীকারী। আতঙ্কে প্রথমে থানায় যেতে সাহস পাননি পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মতুয়া নেতা।

তার দাবি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত তিনি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই কয়েক জনের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। মতুয়া পরিচয়ের কারণেই তাদের পরিবারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ তার। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য জানিয়েছেন, অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আজ ২৭ নভেম্বর সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
ভারতের নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ এবং দম্পতির দুই নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, বুধবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ৬-৭ জন দুস্কৃতিকারী বাড়িতে ঢোকে। প্রথমে দরজা ও গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। স্বামীকে মারধর করে আটকে রেখে তার মাথায় বন্দুক ধরে স্ত্রীর উপর নির্যাতন চালানো হয়।  সেই সঙ্গে দুই শিশুকন্যা, যাদের বয়স আট ও ছয় বছর, তাদেরও শারীরিক ও যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। এরপর বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে পালিয়ে যায় হামলাকারীরা। বাড়ির আসবাবপত্র, মোটরবাইক ও একটি চারচাকা ম্যাটাডোরও ভাঙচুর করা হয় বলে দাবি পরিবারের।  বাড়ির সামনে থাকা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ওই ব্যানারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ছবি ছিল। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাওয়ার আগে পুলিশকে জানালে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীকারী। আতঙ্কে প্রথমে থানায় যেতে সাহস পাননি পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মতুয়া নেতা। তার দাবি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত তিনি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই কয়েক জনের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন। মতুয়া পরিচয়ের কারণেই তাদের পরিবারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ তার। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।  রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য জানিয়েছেন, অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। আজ ২৭ নভেম্বর সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি। অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আরটিভি/এসআর
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের আগ্রহ কমছে না।
‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের  
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের  
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া ও বিরোধে ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করে বনে পুঁতে রাখার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
প্লেটের বদলে পানির গ্লাস ও কার্টনে খাবার নিলেন অতিথিরা, বিয়েতে ১০ লাখ মানুষের ঢল!
ভারতের বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। বিয়ের ভোজে অতিথিদের অনেকেই প্লেট না পেয়ে পানির গ্লাসে খাবার নিয়েছেন।
প্লেটের বদলে পানির গ্লাস ও কার্টনে খাবার নিলেন অতিথিরা, বিয়েতে ১০ লাখ মানুষের ঢল!
আরও পড়ুন
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, কঠিন শাস্তি পেলেন সেই যুবক
‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের