ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রখ্যাত টেলিভিশন প্রযোজক মুস্তাফিজুর রহমান মারা গেছেন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
সাবেক মহাপরিচালক (ডিজি) মুস্তাফিজুর রহমান-ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেলিভিশন অঙ্গনের অন্যতম প্রযোজক ও বিটিভির সাবেক মহাপরিচালক (ডিজি) মুস্তাফিজুর রহমান আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার একসময়ের সহকর্মী রাজন হাসান।

তিনি জানান, মুস্তাফিজুর রহমান আজ বিকেল ৩টায় উত্তরার বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত তার দুই ছেলে দেশে ফেরার পর আগামী ৩০ জুলাই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন

জানা গেছে, মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্বর্ণযুগের অন্যতম সফল প্রযোজক। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’-এর প্রযোজক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’-সহ বহু জনপ্রিয় নাটক ও টেলিভিশন প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

মুস্তাফিজুর রহমানের নির্মাণশৈলী ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি বাংলা টেলিভিশন নাটকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বেসরকারি টেলিভিশন ‘বাংলাভিশন’এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মুস্তাফিজুর রহমান শুধু একজন সফল প্রযোজকই ছিলেন না, বরং নতুন প্রজন্মের অসংখ্য গণমাধ্যমকর্মীকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। 
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিইং সালমান খান’ নামের এই চ্যানেলে অভিনয়, শরীরী ভাষা ও তার পর্দার জনপ্রিয় অঙ্গভঙ্গি নিয়ে মজার ছলে নানা বিষয় শেখাচ্ছেন অভিনেতা। শুক্রবার (৯ অক্টোবর) নিজের এই নতুন ডিজিটাল উদ্যোগের ঘোষণা দেন তিনি।  শনিবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চ্যানেলটিতে প্রকাশিত প্রথম ভিডিওতে সালমান খানকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একটিতে তিনি অভিনয় ও ব্যক্তিত্বের প্রশিক্ষক, অন্যটিতে শিক্ষার্থী। ভিডিওতে প্রশিক্ষকের ভূমিকায় থাকা সালমান অন্য চরিত্রটিকে তার নিজস্ব শরীরী ভাষা, অঙ্গভঙ্গি এবং সংলাপ বলার ধরন রপ্ত করার কৌশল শেখান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে ভক্তদের সেখানে ঘুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন সালমান। লিংকটি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।’ চ্যানেলটি চালুর পরপরই দর্শকদের সাড়া পেতে শুরু করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার। চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ইউটিউবকে বেছে নিচ্ছেন বলিউডের অনেক তারকা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং পর্দার বাইরের নিজস্ব জীবন তুলে ধরতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তারা। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ইউটিউবে তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভ্লগ তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তার ভিডিওগুলোতে প্রায়ই দেখা যায় রাঁধুনি দিলীপকে। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা, তাদের সঙ্গে আড্ডা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা গল্প উঠে আসে এসব ভিডিওতে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ফারাহর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, পরিবারকে নিয়ে ভ্লগ তৈরি করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্চনা পুরান সিংও। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান শেঠিকে নিয়ে তার ভিডিওগুলো দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পরে অর্চনার দুই ছেলেও নিজেদের ইউটিউব চ্যানেল চালু করেন এবং সেখানেও সাফল্য পেতে শুরু করেছেন। বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনা করছেন সালমান খান। চলচ্চিত্রের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন তিনি। চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। বিভিন্ন কারণে একাধিকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে দুই দফায় মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়। সর্বশেষ স্থগিতের পর এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। আরটিভি/এমএ  
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
আরও পড়ুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশন দেখেন? ডেকে আনছেন ভয়ংকর বিপদ
টেলিভিশন সাংবাদিকদের পৃথক বেতন কাঠামোর দাবিতে ডিআরইউতে মতবিনিময়