ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালাম 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আবদুস সালাম । ছবি: সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে এবং নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। অ্যাটকোর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণ সভার পর নির্বাচনের মাধ্যমে অ্যাটকোর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন আবদুস সালাম। এ ছাড়া সহসভাপতি পদে কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন।

কমিটিতে আরও যারা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম এবং সৈয়দ সামাদুল হক।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সভায় আলোচিত হয়।

নতুন নির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রমকে আরও গতিশীল করতে, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষায় এবং দেশের সম্প্রচার শিল্পের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ ছাড়া সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিপাহি-জনতার বিপ্লব: সংবাদপত্রের পাতায় সেই দিনটি
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এই দিনটিতে দেশপ্রেমিক সিপাহি-জনতার মিলিত এক বিপ্লব সংঘটিত হয়েছিল। ওই মহান বিপ্লবে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছিল। সুসংহত হয়েছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ফলে ৭ নভেম্বরের দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।
সিপাহি-জনতার বিপ্লব: সংবাদপত্রের পাতায় সেই দিনটি
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতবাড়ি হারানো বিধবা নারী রজুপার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আরটিভিতে এ সংক্রান্ত সংবাদ প্রচারের পর তার দুর্দশার বিষয়টি প্রশাসনের নজরে এলে তাকে মানবিক সহায়তা দেওয়া হয়।
আরটিভিতে সংবাদ প্রকাশ: আগুনে শেষ সম্বল হারানো বিধবার পাশে প্রশাসন
আরটিভিতে সংবাদ প্রকাশ: গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
রংপুরের পীরগঞ্জের গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর উপস্থিতি নগণ্য, বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ, পাঠদানের মানের অবনতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে গুজীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
আরটিভিতে সংবাদ প্রকাশ: গুর্জিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর ও বাণিজ্য এবং অর্থনীতি বিভাগের প্রধান মো. মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কুমার বিশ্বজিত রায়।
টিএমজিবির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পর্ষদ গঠন
আরও পড়ুন
অ্যাটকোর বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
খালেদা জিয়ার স্মরণে শোকবইয়ে অ্যাটকোর সই