ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

আহত জুনিয়র এনটিআর, কবে ফিরবেন শুটিংয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম
বলিউড অভিনেতা জুনিয়র এনটিআর । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা জুনিয়র এনটিআর কাঁধে চোট পেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আগামী ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তার শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে অভিনেতার টিম।

এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় হঠাৎ করেই কাঁধে আঘাত পান জুনিয়র এনটিআর। এরপর দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভবিষ্যতে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যও জানানো হবে বলে জানিয়েছে তার টিম।

আরও পড়ুন

চোট পাওয়ার আগে পরিচালক প্রশান্ত নীলের ড্রাগন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অভিনেতা। কাঁধে আঘাত পাওয়ায় আপাতত সেই কাজ থেকে বিরত থাকতে হচ্ছে তাকে।

দীর্ঘদিন ধরেই ড্রাগন ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। চলতি বছরের মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিনে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়। ছবিটি ২০২৭ সালের ১১ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে ছবিটির শুটিং শুরু হয়। এতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্করসহ আরও অনেক তারকা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়