ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার গেজিল ওয়াল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

অশ্লীল কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ার বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়ালকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

জাম্বিয়ার সংবাদমাধ্যম এমউইবান্টু জানায়, গত ২৭ জুলাই গেজিল ওয়ালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ২২ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ২৩ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর অন্যদের নিয়ে একাধিক অশ্লীল ভিডিও তৈরিতে অংশ নেন এবং পরে সেগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি বলেন, বিষয়টি ২৭ জুলাই পুলিশ সার্ভিসের অ্যান্টি-সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হলে সাইবার সিকিউরিটি এজেন্সির সহযোগিতায় তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে গেজিল ওয়ালের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন বর্তমানে পলাতক রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, গেজিল ওয়ালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে হাজির করা পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে।

পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি সতর্ক করে বলেন, জাম্বিয়ার প্রচলিত আইন অনুযায়ী অশ্লীল কনটেন্ট তৈরি, সংরক্ষণ, প্রকাশ বা প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
পানিতে ডুবে প্রাণ গেল জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের
সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু