ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই ইতিহাস, সব রেকর্ড ভেঙে দিল ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম
স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে । ছবি: সংগৃহীত

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। উত্তর আমেরিকায় প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১৬ কোটি ৮০ লাখ ডলার, যা দেশটির ইতিহাসে কোনো সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়।

এর আগে এই রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর দখলে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৭০ লাখ ডলার। সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছে নতুন স্পাইডারম্যান।

প্রযোজনা প্রতিষ্ঠান সনি জানিয়েছে, রোববার (২ আগস্ট) পর্যন্ত সিনেমাটির মোট আয় ৩২ কোটি ৫০ লাখ ডলার ছাড়াতে পারে। তবে বাজার বিশ্লেষকদের ধারণা, আয় ৩৫ কোটি ৮০ লাখ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সেটি হলে উত্তর আমেরিকায় সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় করা সিনেমার নতুন রেকর্ড গড়বে এটি।

এর আগে উত্তর আমেরিকায় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড ছিল অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর, যার আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম, যার আয় ছিল ২৬ কোটি ডলার।

আরও পড়ুন

নতুন সিনেমাটিতে পিটার পার্কারকে এবার একেবারেই একা লড়াই করতে দেখা যাবে। আগের সিনেমার ঘটনার পর পৃথিবীর কেউই আর তাকে চিনতে পারে না। ফলে প্রেমিকা এমজে ও বন্ধু নেড-এর সাহায্য ছাড়াই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে।

সিনেমাটিতে টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, মার্ক রাফালো, লিজা কোলন-জায়াস এবং ট্রামেল টিলম্যান।

এদিকে বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে দ্য ওডিসি। মুক্তির তৃতীয় সপ্তাহে শুক্রবার সিনেমাটির আয় হয়েছে ১ কোটি ৪৫ লাখ ডলার। তৃতীয় স্থানে রয়েছে টয় স্টোরি ৫। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছে মিনিয়নস অ্যান্ড মনস্টার্স এবং মোয়ানা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর প্রথম প্রহরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার চলে যাওয়ার ১৯ বছর পূর্ণ হলো।
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
রাজধানীর তুরাগ এলাকা থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে আটক করা হয়।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
আরটিভিতে আজ যা দেখবেন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
আরটিভিতে আজ (১৮ নভেম্বর) যা দেখবেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৮ নভেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমা মুক্তির আগে স্যাডিকে নিয়ে তুমুল কৌতূহল
এবার স্পাইডারম্যানের সঙ্গে মেসির ভিডিও ভাইরাল (ভিডিও)