ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম
অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

আসন্ন প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র ‘মাইসা’র শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হওয়ার পর প্রথমবারের মতো নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, বর্তমানে সুস্থতার পথে রয়েছেন এবং ইতিবাচক মনোভাব নিয়েই এই কঠিন সময় পার করছেন।

রাশমিকা জানান, মাইসা ছবির একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় তার ডান নিতম্বের একটি টেন্ডন (পেশি-সংযোগকারী টিস্যু) বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে হাঁটা-চলা ও পা তোলার জন্য ওই টেন্ডনটি পুনরায় সেরে ওঠা জরুরি। মজার ছলে নিজেকে ‘জীববিজ্ঞানের শিক্ষক’ উল্লেখ করে তিনি আঘাতের বিষয়টি ভক্তদের সামনে ব্যাখ্যা করেন।

অভিনেত্রী আরও বলেন, এটি তার পরপর তৃতীয় বড় ধরনের আঘাত। নিজের শরীরের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত ছিল বলেও স্বীকার করেন তিনি। তার ভাষায়, আমার নিশ্চিতভাবেই নিজের শরীরকে মানুষের শরীরের মতো যত্ন নেওয়া শেখা উচিত, কোনো যন্ত্রের মতো নয়।

চোটটি যন্ত্রণাদায়ক হলেও তা সহনীয় বলে জানান রাশমিকা। এই অনিচ্ছাকৃত বিরতিকে তিনি ঈশ্বরের একটি বার্তা হিসেবে দেখছেন। তার মতে, কাজের ব্যস্ততার কারণে তিনি নিজে থেকে কখনো বিশ্রাম নিতেন না, তাই এই বিরতি হয়তো তার জন্য প্রয়োজনীয় ছিল।

বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন অভিনেত্রী। নিয়মিত জিম, ওয়ার্কআউট ও দৌড়াতে না পারাই তার কাছে সবচেয়ে কঠিন বিষয় বলে উল্লেখ করেন তিনি। অবসর সময় কাটাতে তিনি জিগস পাজল সমাধান করছেন। একই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন বলে জানান।

পোস্টের শেষদিকে ভক্তদের ভালোবাসা ও উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রাশমিকা বলেন, তিনি নিয়মিত নিজের শারীরিক অবস্থার আপডেট জানাবেন এবং দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান।

আরও পড়ুন

উল্লেখ্য, রবীন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ আদিবাসী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত একটি অ্যাকশন থ্রিলার। এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারীকেন্দ্রিক প্যান-ইন্ডিয়া অ্যাকশন চলচ্চিত্র। সবকিছু ঠিক থাকলে ছবিটি চলতি বছর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যত্নসহকারে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।  এবার সেই বিতর্ক ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবির মূল চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবিটির প্রথম পোস্টার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। প্রকাশ্যে আসা পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উড়ন্ত জার্সি হাতে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্যটিই স্থান পেয়েছিল পোস্টারে।  বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে বায়োপিকোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এসআর ‎  
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার রহস্যের সন্ধান চলছে। ঘটনা তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে পুলিশ।
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
আরও পড়ুন
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা
হঠাৎ ছুটিতে রাশমিকা, ঘটনা কী
শৈশবে ফিরলেন বিজয়, কৃতিত্ব চাইলেন রাশমিকা!