ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। প্রতি তিন মাস অন্তর এসব পরিবারের বাজারের খরচ জোগাবেন তিনি। তার আশা, এই উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই মানবিক উদ্যোগের কথা জানান রাশমিকা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল আছে কি না। আমার উত্তর হ্যাঁ। আর এটি তার মধ্যে অন্যতম। আমি সব সময়ই এমন ছিলাম, জয়াম্মাও এমন।’

রাশমিকা জানান, আগে মানুষের পাশে দাঁড়ানোর এসব উদ্যোগ প্রকাশ্যে আনতেন না। বিষয়গুলো নিজের ও দলের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। তবে তার এই কাজ অন্যদের অনুপ্রাণিত করতে পারে ভেবেই এবার তা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান হিসেবেই নিয়মিত এমন উদ্যোগ নিয়ে থাকেন বলে জানান তিনি।

অভিনেত্রীর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর ৪০০টি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হবে। এতে পরিবারগুলো বাজারের খরচ বাঁচিয়ে সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে বলে আশা তার।

মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাশমিকা বলেন, জীবনে পরিবর্তন আনতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী ছোট একটি ভালো কাজও কারও জীবন বদলে দিতে পারে। এই কর্মসূচির আওতায় কী কী খাদ্যসামগ্রী দেওয়া হবে, তার তালিকাও প্রকাশ করেছেন তিনি।

নিজের পেশাগত জীবনের নানা চ্যালেঞ্জ, শারীরিক আঘাত ও মানসিক কষ্টের কথা উল্লেখ করে রাশমিকা বলেন, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখের হাসি তার সব কষ্টকে সার্থক করে তুলেছে। এই আনন্দ তার কাছে অমূল্য।

এদিকে, রাশমিকা বর্তমানে নতুন সিনেমা ‘রণবলী’র মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটিতে তাকে দেখা যাবে জয়াম্মা চরিত্রে। চরিত্রটির সঙ্গে নিজের ব্যক্তিত্বের বিশেষ মিল রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতার দিক থেকে জয়াম্মার সঙ্গে নিজের মিল খুঁজে পান অভিনেত্রী।

‘রণবলী’ সিনেমায় রাশমিকার সহশিল্পী তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাদের তৃতীয় যৌথ সিনেমা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ছবিটির পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ‘গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষ’। সিনেমাটি ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর এক দিন আগে, অর্থাৎ ১৫ অক্টোবর মুক্তির কথা ছিল রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবিটির।


সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে ছবিটি মুক্তির আগেই মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন রাশমিকা।  সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে ৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। তার সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী।  তার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে। কেন এমন উদ্যোগ নিলেন অভিনেত্রী? রাশমিকার ভাষ্য, সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি।  এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই। এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি কেন? রাশমিকা জানিয়েছেন, বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি। তার সহযোগী দলের কয়েকজন সদস্যই শুধু এ সম্পর্কে জানতেন। তবে এবার মনে হয়েছে, নিজের উদ্যোগের কথা জানালে অন্যরাও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হতে পারেন। অভিনেত্রীর কথায়, আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন রাশমিকা।  তিনি বলেন, আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়। রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র গল্পের পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা। তার স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকা। আরটিভি/এসআর
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
বলিউড অভিনেতা ইমরান হাশমি তার ‘গানমাস্টার জি ৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এই শুটিংয়েই ঘটে গেলো বড়সড় দুর্ঘটনা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যাচ্ছে। নিচে দাঁড় করিয়ে রাখা একটি কালো ভ্যানের ছাদে সেটি সজোরে আছড়ে পড়লো। ওই ভ্যানের খুব কাছাকাছি ছিলেন ইমরান। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়ির দিকে তাকিয়ে আছেন। কিন্তু পর মুহূর্তে ঝুলন্ত গাড়িটি ভ্যানের ওপরে গিয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ইমরান যদি আর একটু কাছে থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে এই দৃশ্যটি পরিকল্পিত ছিল নাকি এটি সত্যিই দুর্ঘটনা সেই বিষয় নিয়ে নির্মাতারা এখনও কোন কথা বলেননি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এই ছবির শুটিং ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। গত জুন মাসে হরিদ্বারে এই ছবির শুটিং চলাকালীন একটি সেট তৈরি করা হয়, যার বাইরে লেখা ছিল বার অ্যান্ড ক্যাফে। পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিনপিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন এই সাইনবোর্ড দেখে অনেকেই ভীষণভাবে বিরক্ত হন এবং বেশিরভাগ মানুষ মনে করেছিলেন হরিদ্বারের মতো জায়গায় কেউ হয়তো বার খুলেছেন। পরে জানা যায় যে এটি শুধু একটি শুটিংয়ের সেট। প্রসঙ্গত, এ ছবিতে ইমরান হাশমি ছাড়া আরও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ ডিসুজা, অপার শক্তি খুরানা এবং অভিষেক সিংহ। এটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে। আরটিভি/এসআর
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল
চলচ্চিত্র জগৎতে পা রাখতেই আলোচনা তৈরি করেছিলেন তেলুগু অভিনেত্রী নীতি টেলর। তবে মাত্র তিনটি সিনেমা করেই ক্যারিয়ারের ইতি টেনেছিলন তিনি। দীর্ঘদিন পর এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন টেলর। সম্প্রতি ‘হাউটারফ্লাই’ এর একটি অনুষ্ঠানে অভিনেত্রী জানিয়েছেন, এক পরিচালকের কাছে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতাই তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। নীতি বলেছেন, আমার সঙ্গে প্রথম ছবিটি যিনি করেছিলেন, সেই পরিচালক ছবির কাজ শেষ হওয়ার পর আমাকে আরেকটি ছবির জন্য ফোন করেন। তারপর তিনি বলেন, তবে এবার ছবিটা করতে হলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে। এরপর আমি শুধু ফোনটা কেটে দিই, তার নম্বর ব্লক করে দিই। তারপর মাকে ফোন করে বলি, ভাবো তো, ওই বুড়ো লোকটা এমন কথা বলছে! নীতি বলেন, আমি তাকে অন্য মেয়েদের সঙ্গেও দেখেছিলাম। কিন্তু কখনও তিনি আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা করবেন, তা বুঝতে পারিনি। সেই ঘটনার পরই আমি সিদ্ধান্ত নিই, জীবনে আর কখনও কোনও সিনেমায় কাজ করব না। অভিনেত্রী জানান, আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। শুধু তার নম্বর ব্লক করেছিলাম। কাউকে কিছু বলিনি, কারণ কী ঘটেছে, তা বুঝে উঠতেই পারছিলাম না। ১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’ এর মাধ্যমে টেলিভিশনে অভিনয়জীবন শুরু করেন নীতি। তবে ২০১৪ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর একাধিক টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন তিনি। তাকে শেষ দেখা গেছে ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’ ধারাবাহিকে। সম্প্রতি রিয়্যালিটি শো অ্যালায়েন্স-এও অংশ নিয়েছিলেন নীতি। সেখানে তিনি সেমিফাইনালিস্ট হয়েছিলেন। শোয়ের বিজয়ী হন মিনি মাথুর। আরটিভি/এসআর
পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল
আরও পড়ুন
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা
হঠাৎ ছুটিতে রাশমিকা, ঘটনা কী