ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম
ইয়াসিন বুনুর সঙ্গে নোরা ফাতেহি।ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই মরক্কোর তারকা গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। নানা সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন নোরা। তবে সম্পর্কের বিষয়টি স্বীকার না করলেও ইয়াসিনের নাম শুনেই ক্যামেরার সামনে লজ্জায় রাঙা হয়ে ওঠেন তিনি।

সম্প্রতি দুবাইয়ের জনপ্রিয় ‘দ্য ক্রিস ফেড শো’-তে অতিথি হিসেবে হাজির হন নোরা ফাতেহি। অনুষ্ঠানে সঞ্চালক সরাসরি ইয়াসিন বুনুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে নোরার মুখে ফুটে ওঠে লাজুক হাসি। জবাবে তিনি বলেন, ওহ, হ্যাঁ! সে আমার খুব ভালো বন্ধু। আমি মনে করি, সে একজন অসাধারণ মানুষ।

নোরার এমন প্রতিক্রিয়া দেখে সঞ্চালক মজা করে লজ্জার কারণ জানতে চাইলে তিনি আবারও ইয়াসিনের প্রশংসা করেন। নোরার ভাষায়, সে অসাধারণ একজন মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমি সবসময় তার সাফল্য উদযাপন করি।

অনুষ্ঠানের এক পর্যায়ে সহ-সঞ্চালক প্রীতি মালিক মন্তব্য করেন, আমার মনে হয়, আপনাদের দুজনকে জুটি হিসেবে দারুণ মানাবে। এই মন্তব্যে আরও অপ্রস্তুত হয়ে পড়েন নোরা। পরে তিনি জানান, ইয়াসিনের সঙ্গে তার পরিচয় অনেক দিনের হলেও গত কয়েক মাসে তাদের যোগাযোগ নতুন করে শুরু হয়েছে।

সম্প্রতি মরক্কোর কাসাব্লাঙ্কার ‘এইন ডিয়াব’ এলাকায় নোরা ও ইয়াসিনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এছাড়া আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) টুর্নামেন্টে মরক্কোর ম্যাচ দেখতে গ্যালারিতেও উপস্থিত ছিলেন নোরা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

7upg55eg_norared3_625x300_26

যদিও নোরা ফাতেহি ও ইয়াসিন বুনু দুজনের কেউই এখন পর্যন্ত প্রেমের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবে রেডিও অনুষ্ঠানে নোরার লাজুক প্রতিক্রিয়া ও ইয়াসিনকে নিয়ে তার প্রশংসা নতুন করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, নোরা ফাতেহির মা-বাবা মরক্কান হলেও তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। কর্মজীবনের জন্য তিনি ভারতকে বেছে নিয়েছেন এবং ‘বিগ বস’ রিয়েলিটি শোর মাধ্যমে ভারতীয় শোবিজে পরিচিতি পান। পরে ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘সত্যমেভ জয়তে’ ও ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’সহ বিভিন্ন সিনেমার জনপ্রিয় আইটেম গানে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে হিন্দি, কন্নড় ও তামিল ভাষার একাধিক বড় বাজেটের চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
আরও পড়ুন
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
২০৩০ বিশ্বকাপ ফাইনালের আয়োজক দাবি মরক্কোর, যা বলছে ফিফা
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা
দুই দেশ থেকে ৯০৩ কোটি টাকার সার কেনার সিদ্ধান্ত