ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় ডান্সার ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’ তার বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমান সংস্থাটির মানহানি ও ব্যবসায়িক ক্ষতিসাধনের অভিযোগে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় ভিডিও ধারণ করেন নোরা ফাতেহি। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন তিনি। সেখানে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন অভিনেত্রী।

ডুন্স অ্যাভিয়েশনের দাবি, নোরার এই দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে তাদের বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে। সংস্থাটি আরও জানায়, বিমানটি তার শ্রেণির একটি মানসম্মত উড়োজাহাজ।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলাটি দায়ের করা হয়। তবে নোরা ফাতেহির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন। পরে ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্ক মেটানোর চেষ্টা করেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক
২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পদের হিসাবে দেখা গেছে বৈচিত্র্য।
বলিউড অভিনেতাদের সম্পদের তালিকা প্রকাশ, কে কত টাকার মালিক
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে একটি বক্তব্য কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এ বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত অভিনেতা আসিফ খান। তার এ বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা।  নেটিজেনদের একাংশ মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে অপমান করেছেন। তবে আসিফ খানের এমন মন্তব্য কেন্দ্র করে আগামী পর্বগুলোতে নতুন বিতর্কের আভাস পাওয়া গেছে।  আসিফ খানের এ মন্তব্যের পর প্রতিযোগিতার অন্য সদস্যরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান। তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষেরই গোঁফ থাকে না। এমনকি এই অনুষ্ঠানের মূল সঞ্চালক অভিনেতা সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না।  আরেক প্রতিযোগী আসিফের এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনোই উগ্র বা হিংসুটে হয় না; বরং পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন। অন্য আরেক প্রতিযোগী গুল্লু অভিযোগ তোলেন, প্রতিযোগী ইয়াং ডিএসএ নিজের দলের সব সদস্যের গোঁফের বিন্যাস নিজের মতো করিয়ে নিচ্ছেন।  এর জবাবে আসিফ খান তার রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে বলেন, আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে মনেই করি না। তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’ আরটিভি/এসআর
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থের লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়।
বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ 
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
আরও পড়ুন
প্রেমিকের নাম শুনেই লজ্জায় লাল নোরা!
মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন নোরা ফাতেহি 
মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা
মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা