ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জেন-জি কী চায়, জানালেন সাড়ে ৪ কোটি অনুসারীর জান্নাত জুবাইর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম
জান্নাত জুবাইর রহমানি। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ডিজিটাল তারকা জান্নাত জুবাইর রহমানি মনে করেন, জেন-জি প্রজন্ম এখন দ্রুত, সহজে গ্রহণযোগ্য এবং বাস্তবধর্মী কনটেন্টের প্রতিই বেশি আকৃষ্ট। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান বিনোদন জগতের পরিবর্তন এবং তরুণ প্রজন্মের দর্শক-চাহিদা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

মাত্র ২১ বছর বয়সেই জান্নাত জুবাইর অভিনয় ও সামাজিকমাধ্যম দুই ক্ষেত্রেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখেরও বেশি। সাক্ষাৎকারে তিনি বলেন, সামাজিকমাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম এবং মাইক্রো ড্রামার উত্থানের ফলে বিনোদন গ্রহণের ধরনে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে জেন-জি দর্শকরা এখন স্বল্প সময়ের মধ্যেই আকর্ষণীয় গল্প দেখতে আগ্রহী।

জান্নাতের মতে, বর্তমান প্রজন্মের দর্শকরা দীর্ঘ সময় ধরে একটি কনটেন্টে আটকে থাকতে চান না। তারা এমন গল্প পছন্দ করেন, যা অল্প সময়ের মধ্যেই বিনোদন, আবেগ ও চমক সবকিছু একসঙ্গে উপহার দিতে পারে। এ কারণেই মাইক্রো ড্রামার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

বর্তমানে জান্নাত কুকুটাক টিভি অ্যাপের মাইক্রো ড্রামা রিয়েলিটি শো ‘সাবসে বড়া ড্রামেবাজ’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি নতুন প্রতিভাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ছোট ফরম্যাটের গল্প বলার ক্রমবর্ধমান চাহিদার বিষয়টিও তুলে ধরছেন।

আরও পড়ুন

সাক্ষাৎকারে জান্নাত ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সামাজিকমাধ্যমে জনপ্রিয় হওয়ার অভিজ্ঞতা এবং অভিনয়জীবনের বিভিন্ন স্মৃতিও ভাগ করে নেন।

উল্লেখ্য, জান্নাত জুবাইর রহমানি খুব অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। মাত্র ৯ বছর বয়সে তিনি বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর একাধিক জনপ্রিয় হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে ভারতের অন্যতম প্রভাবশালী তরুণ তারকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সূত্র: বলিউড হাঙ্গামা

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: রাষ্ট্রপতি
কেন ভুল সময়ে বাসে উঠেছিল তাজমিন
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন
স্কুলছাত্রী তাজমীনকে ধর্ষণ ও হত্যার পর মসজিদের পুকুরে গোসল করে সুমন