ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
জান্নাতুল তাজমিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। মৃত্যুর আগে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের একটি দোকানে আইফোন চার্জ দিয়েছিল তাজমিন।

সম্প্রতি এই তথ্য দিয়েছেন রায়া ফ্যাশন নামের দোকানের মালিক রাসেল।

তিনি জানান, তাজমিন প্রথমে পাশের একটি দোকান থেকে জানতে পারে, তার দোকানে মোবাইল চার্জ দেওয়া হয়। পরে সে নিজেই রাসেলের দোকানে এসে আইফোন চার্জ দেওয়ার অনুমতি চায়।

রাসেল বলেন, সে এসে বলল, আঙ্কেল, মোবাইল চার্জ দেওয়া যাবে? আমি বললাম, আংকেল, দেওয়া যাবে। পরে সে মোবাইল চার্জে দেয়।

চার্জ দেওয়ার পর তাজমিনকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে বলেছিলেন বলে জানান রাসেল। প্রায় ১৫ মিনিট আইফোন চার্জ দেওয়ার সময় তাজমিন দোকানের আশপাশে হাঁটাচলা করছিল।

রাসেল বলেন, আমার সঙ্গে তেমন কথা হয়নি। চার্জ হওয়ার পর মোবাইল নিয়ে সে চলে গেছে।

এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারের নূরজাহান হোটেলের সামনে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নামে সে। এরপর হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যায়। সেখানে এক দোকানির সঙ্গে কথা বলে কিছুক্ষণ পর মহাসড়কের দিকে চলে যায়।

সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, রাত প্রায় ১২টার দিকে বাস থেকে নামার পর তাজমীনকে দোকানের সামনে কিছু একটা দেখাতে দেখা যায়। দোকানি তাকে কিছু একটা নির্দেশ করছেন বলেও ফুটেজে দেখা গেছে। এরপর সে সেখান থেকে সরে অন্য পাশে যায়। রাত সোয়া ১২টার দিকে নূরজাহান হোটেল এলাকা ত্যাগ করতে দেখা যায় তাকে।

তবে ওই এলাকা ছাড়ার পর তাজমীন কোথায় গিয়েছিল, সে বিষয়ে এখনো কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তার চলাচলের পথ ও সিএনজিচালিত অটোরিকশাকে কেন্দ্র করে তদন্ত করছে পুলিশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় '১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গং এর ফাঁসি চাই' লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
পোস্টার সাটানোর সময় ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শহরকে ‘রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট ভাটায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে।
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
আরও পড়ুন
তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
ধস্তাধস্তির পর ধানক্ষেতেই তাজমিনকে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
পুলিশের তদন্তে বেরিয়ে এলো তাজমিন হত্যার যেসব তথ্য