ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি-ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ridhikaa-20260815165810

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

আরও পড়ুন

এ প্রসঙ্গে ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পায়। বর্তমানে রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। আর আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

ridhika-20260815165725

প্রসঙ্গত, মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
আরও পড়ুন
হাওরের বুকে স্কুল, শত প্রতিকূলতার মাঝেও ছড়াচ্ছে শিক্ষার আলো
এক নারীর দুই স্বামী, হাসপাতালে তুমুল মারামারি 
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
রসায়নের পর্যায় সারণিকে সহজ করার পাঁচ বছরের প্রচেষ্টা, যবিপ্রবি শিক্ষার্থীর ‘দ্য পার্ক মডেল’