ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম
ভারতের টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন ভারতের টালিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন বিশেষ দিন—দুজনকে একসঙ্গে দেখা যায় নানা ছবি ও ভিডিওতে। তাদের সম্পর্ক যে বেশ ভালো, সেটিও স্পষ্ট।

তবে এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না কৌশানি। অভিনেত্রীর সাফ কথা, তাদের মধ্যে এমন কিছু নেই যে এখনই বিয়ে করতে হবে।

খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানির নতুন সিনেমা বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। ছবিটির প্রচারের জন্য দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে তার বিয়ের প্রসঙ্গ।

সম্প্রতি গুঞ্জন ছড়ায়, চলতি বছরের শেষেই নাকি বনি সেনগুপ্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন কৌশানি। এ বিষয়ে জানতে চাওয়া হলে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

কৌশানি বলেন, প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বয়স বা জৈবিক সময়ের কথা ভেবে আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।

বিয়ে নিয়ে পরিবারের মধ্যেও মাঝেমধ্যে আলোচনা হয় বলে জানান কৌশানি। তার বাবা প্রায়ই মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের কাছ থেকে বকা শোনার ভয়ে অনেক সময় আবার চুপ করে যান।

অন্য অনেক বাবার মতো কৌশানির বাবারও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েছে। তবে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন তিনিও।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের।
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তবে সম্প্রতি রাজ নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে স্যোশাল মিডিয়ায় আলোচনায় এসেছে।  জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে পরীমণি তার অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে নানা খোলামেলা মন্তব্য করেন।  এসময় বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, রাজের সঙ্গে বিয়ে বা তার জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনাকেই তিনি একেকটি অভিজ্ঞতা হিসেবে দেখেন।  তিনি আরও উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়েও অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুন্দরভাবে বিচ্ছেদ ঘটেছিল, যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলে মুখোমুখি হতে কোনো অস্বস্তি না থাকে।  তবে প্রাক্তন স্বামী শরীফুল রাজের বিষয়টি একদম ভিন্ন ছিল বলে জানান এই আলোচিত নায়িকা।  আক্ষেপের সুরে পরী বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ বিচ্ছেদটি আরও অনেক সুন্দর ও সম্মানজনক হতে পারত বলেই তিনি মনে করেন।  ২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমণি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন।  আরটিভি/এসআর
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
‘হাঙর নদী গ্রেনেড’ খ্যাত অভিনেতা বিজয় হাসপাতালে
কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে তাকে দ্রুত জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বিজয় চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’ উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমাটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। এই চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বিজয় চৌধুরী। আরটিভি/এসআর
‘হাঙর নদী গ্রেনেড’ খ্যাত অভিনেতা বিজয় হাসপাতালে
নতুন সুখবর দিলেন ওমর সানী-মৌসুমী
দীর্ঘদিন ধরে আমেরিকায় প্রবাসজীবন কাটালেও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী কাজের সুবাদে বা নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন। পারিবারিক কারণে দূরে থাকলেও ভক্তদের মাঝে তিনি হঠাৎ এক ভিডিও বার্তার মাধ্যমে হাজির হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুক পেজে মৌসুমীর এই ভিডিওটি পোস্ট করার পর থেকেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মূলত নিজেদের পারিবারিক রেস্টুরেন্ট ব্যবসার নতুন উদ্যোগের খবর জানাতেই এই ভিডিও বার্তা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ভিডিওতে মৌসুমী জানান, তাদের জনপ্রিয় ব্র্যান্ড ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা মানিকগঞ্জের সাটুরিয়ায় বেশ সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার সাভারের হেমায়েতপুরে চালু হতে যাচ্ছে রেস্টুরেন্টটির নতুন শাখা। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। ঐতিহ্যবাহী ‘চাপ’-এর পাশাপাশি সব ধরনের বাঙালি খাবার এই নতুন শাখায় পাওয়া যাবে বলে জানান তিনি। এদিকে, এই ভিডিও বার্তার মধ্য দিয়ে আরেকটি বিষয় বেশ স্পষ্ট হয়েছে। এর আগে প্রায়ই ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবন নিয়ে নানা বিচ্ছেদের গুঞ্জন শোনা যেত। তবে সম্প্রতি একটি ভিডিও কলে তাদের সাবলীল কথোপকথন এবং এবার রেস্টুরেন্ট ব্যবসার প্রচারে মৌসুমীর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব গুঞ্জনকে এক প্রকার উড়িয়ে দিয়েছে। এতেই স্পষ্ট হয় যে, সমস্ত গুঞ্জন পেছনে ফেলে এই তারকা দম্পতির মধ্যকার সম্পর্ক ও বোঝাপড়া এখনো বেশ সুমধুর ও অটুট রয়েছে। আরটিভি/এসআর  
নতুন সুখবর দিলেন ওমর সানী-মৌসুমী
আরও পড়ুন
ধুমধাম করে ১১২তম মেয়ের বিয়ে
গোপনে বিয়ে বৈধ নাকি অবৈধ, ইসলাম কী বলছে
বিয়ে এড়াতে মাথা ন্যাড়া করলেন তরুণী, ভিডিও ভাইরাল
১০২ তলা ভবনের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব