ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শাহজালাল মাজার এলাকায় আবারও উত্তেজিত সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:২১ এএম
অভিনেতা সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় আবারও উত্তেজিত অবস্থায় দেখা গেছে অভিনেতা সমু চৌধুরীকে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনার সত্যতা জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে সমু চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সত্য বলে জানান। তবে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা জানতে চাইলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এই অভিনেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মানুষের উপস্থিতি ছিল বেশ বেশি। এ সময় সমু চৌধুরীকে ঘিরে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমু চৌধুরীর আচরণ নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন, আবার কেউ অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১২ জুনও অস্বাভাবিক আচরণের একটি ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। ওই সময় ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে তাকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পরিচিত মুখ সমু চৌধুরী। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে প্রচারিত ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে তার টেলিভিশনে অভিনয় শুরু। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নাটকটিতে অভিনয়ের জন্য তিনি সাতশ টাকা সম্মানি পেয়েছিলেন। পরবর্তী সময়ে অসংখ্য নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

আরও পড়ুন

১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সমু চৌধুরীর। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
আরও পড়ুন
এবার পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল
আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
‘ব্যাচেলর পয়েন্ট’র জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল মারা গেছেন