ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসার টিকিয়ে রাখতে সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি: অভিনেত্রী মীম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম
সাবরিনা সাকা মীম : ছবি সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাবরিনা সাকা মীম। ২০১২ সালের ৭ ডিসেম্বর পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে। বিয়ের পর একটা সময়ে ছেড়েছিলেন অভিনয়। কিন্তু সাড়ে পাঁচ বছর সংসার করার পর ২০১৮ সালের ৭ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই খবর জানিয়েছেন মীম।

সংসার ভাঙার ব্যাপারে মীম বলেন, মানুষের জীবন মানুষের হাতে লেখা না, যেটি আমি বিশ্বাস করি। আমি বিয়ে করেছি, অন্যসব মেয়ে যেমন চিন্তা করে বিয়ে করেন, আমিও তাই করেছি। সব সুন্দরমত চলবে, সেই চেষ্টাও ছিল আমার। নিশ্চয়ই আমার সঙ্গীরও সেই চেষ্টা ছিল। কিন্তু কোনো কারণে টিকল না সংসারটা।

নব্বই দশকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মীম। পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাট্যাঙ্গনে শক্ত অবস্থানে জায়গা করে নেন। ২০১২ সালে ৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে হয়। বিয়ের পর শোবিজ ইন্ডাস্ট্রি থেকে গুটিয়ে নেন নিজেকে। কেননা, তার অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে আপত্তি ছিল শ্বশুরবাড়ির সদস্যদের।

আরও পড়ুন

অনুষ্ঠানে সংসার ভাঙার কারণ নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। মীম বলেন, আপনি হয়তো গান পছন্দ করেন, আরেকজন গান নাই পছন্দ করতে পারে। আমি অভিনয় পছন্দ করি, আরেকজনের অভিনয় ভালো নাও লাগতে পারে। এসব আসলে কোনো বিষয় নয়। আরও নানা ইস্যু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেসব খারাপের দিকে যাচ্ছিল।

মীম আরও বলেন, কাউকে দোষারোপ করব না। হয়তো আমারও দোষ রয়েছে, হয়তো তারও (স্বামী) রয়েছে, যার সঙ্গে বিয়ে হয়েছিল আমার। আমি যখন বুঝতে পারলাম যে, এটি হচ্ছে না। সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি। কেননা, কখনো যেন মনে না হয় যে, সংসারটি টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করিনি। ২০১৮ সালের ৭ জুন, বিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর করি। এই বিচ্ছেদের পর সম্পর্কে আস্থা হারিয়েছেন তিনি। এ কারণে গত ৯ বছরেও পুনরায় সংসার বাঁধার সাহস করেননি বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, শৈশবে গানের অনুষ্ঠানের মাধ্যমে শোবিজে ডেবিউ করলেও ১৯৯২ সালে বিটিভির নাটকে অভিনয় শুরু করেন মীম। প্রাপ্ত বয়সে এসে নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় শুরু করেন। দীর্ঘ দেড় যুগের মতো শোবিজে কাজ করার পর নিজেকে আড়াল করেন তিনি। সবশেষ ২০১২ সালে নাটকে দেখা যায় তাকে। পরবর্তীতে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করলেও আর অভিনয়ে ফেরেননি এ অভিনেত্রী।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর খবর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১১টা ০২ মিনিটে ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’। দুপুর ১২টা ১০ মিনিটে ‘চায়না আওয়ার’। দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেম কী বুঝিনি’। অভিনয় করেছেন শুভশ্রী, ওম প্রমুখ। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। রাত ৮টায় নির্বাচিত একক নাটক ‘পুস্প শুনছো?’। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি। রাত ১০টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার, অভিনয় শিল্পি: সাব্বির অর্নব, সালহা, নাবিলা বিনতে ইসলাম, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘রোড টু ডেমোক্রেসি’। রাত ১২টায় ‘নিউজ টপ টেন’। আরটিভি/টিআর
আরটিভিতে আজ যা দেখবেন
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর প্রথম প্রহরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার চলে যাওয়ার ১৯ বছর পূর্ণ হলো।
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
আরও পড়ুন
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
‘পিরিয়ড লিভ’ নিয়ে মুখ খুললেন রাশমিকা
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন