ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সমালোচনাকে যেভাবে দেখেন অভিনেত্রী আইশা খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম
অভিনেত্রী আইশা খান। ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনে কাজের সুবিধার্থে কিংবা চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্র পরিবর্তন বা কোনো কাজ থেকে বাদ পড়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারে যেমন নতুন কাজের সুযোগ তৈরি হয়, তেমনি কখনো কখনো বাদ পড়ার অভিজ্ঞতাও অর্জন করতে হয় তারকাদের। অভিনেত্রী আইশা খান বিষয়টিকে দেখেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে আইশা খান বলেন, কাজ থেকে বাদ দেওয়া খুবই সাধারণ একটি বিষয়। তার ভাষায়, আমার কাছে মনে হয়, এটাও এক ধরনের শিক্ষা। সবসময় যে আমি ভালো রেজাল্ট করব, এমন তো নয়। গ্রাফটা যখন উত্থান-পতন হয়, দেখতেও ভালো লাগে। আমাকে নিরহংকার থাকতে এটা হেল্প করে।

গ্ল্যামার জগতের পরিচিত মুখদের প্রতিনিয়তই নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়। বিনোদন অঙ্গনের এই বাস্তবতাকে নিজের কাজেরই অংশ হিসেবে মনে করেন আইশা খান। তবে সব ধরনের মন্তব্যকে সমান গুরুত্ব দেন না তিনি। বরং গঠনমূলক সমালোচনাকেই গুরুত্ব দিয়ে নিজের ভুলত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে আইশা খান বলেন, আলোচনা-সমালোচনা তো হবেই। আমরা যে জায়গাটাতে কাজ করি, সেই জায়গাটার এটা একটা কালচার। সব সমালোচনাকে যেমন আমি গুরুত্ব দিই না।

কোনো সমালোচনা যদি নিজের ভালো কিংবা সংশোধনের জন্য প্রয়োজনীয় বলে মনে হয়, সেটিকেই গুরুত্ব দেন তিনি। আইশা খানের ভাষায়, যেটা আমি বুঝি, হ্যাঁ, এই সমালোচনাটা যে হচ্ছে আমাকে নিয়ে, এটা আমার কোনো ভালো বা এটা আমার শোধরানোর প্রয়োজন সেটাকে আমি সেরকমভাবেই টেককেয়ার করি।

আরও পড়ুন

কাজ থেকে বাদ পড়া কিংবা সমালোচনার মুখোমুখি হওয়াকে হতাশার কারণ না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখেন আইশা খান। তার মতে, ক্যারিয়ারের উত্থান-পতনই মানুষকে বাস্তবতা বুঝতে শেখায় এবং নিরহংকার থাকতে সাহায্য করে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শাহতাজ মুনিবারা হাশেম।
১০ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন প্রীতম-শাহতাজ
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
বলিউডপাড়ায় নতুন করে আলোচনায় এসেছেন সালমান খানের বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা। দেখতে অনেকটাই যেন তরুণ বয়সের ‘ভাইজানের’ প্রতিচ্ছবি।
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
গান্ধী জয়ন্তী উপলক্ষে আয়োজিত টক শো ‘শেখর টু নাইট’-এ ‘মুন্না ভাই’ চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অনুষ্ঠানে সঞ্চালক শেখর সুমনের সঙ্গে আড্ডায় ‘লাগে রহো মুন্না ভাই’ সিনেমার আবহে ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে।
ট্রাম্প মামুকে গান্ধীগিরি শেখাতে হবে: সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
সকল জল্পনার অবসন ঘটিয়ে ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপি প্রার্থী হিসেবে নাম এলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের।
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে।
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
আরও পড়ুন
তৃণমূল ছেড়ে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...