ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যাচেলর পয়েন্টের’ নতুন চমক রাফসান-সুনেহরা, কি ঘটতে যাচ্ছে?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম
‘ব্যাচেলর পয়েন্টের’ নতুন চমক রাফসান-সুনেহরা । ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্পের পর এবার নতুন মোড় নিয়ে হাজির হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবারের চ্যাপ্টারের কাজল আরেফিন অমির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন রাফসান ও সুনেরাহ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গতে মুক্তি পাবে এই চ্যাপ্টার। আর এখানে নয়া টুইস্ট হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় দুই কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই) ও সুনেহরা তাসনিম।

আরও পড়ুন

গল্পের ঘটনাচক্রে ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হবেন তারা। তাদের দেখা যাবে অতিথি চরিত্রে। তবে কেমন ভূমিকায় তারা উপস্থিত হবেন, সেটা আপাতত গোপন রেখেছেন নির্মাতারা।

মাঝে বেশ কিছুদিন অসুস্থ থাকায় কাজ করতে পারেননি নির্মাতা অমি। সুস্থ হয়ে ফেরার পর চ্যাপ্টার ১৩ দিয়ে ফেরেন তিনি। এবারের চ্যাপ্টারে আরো বেশি বিনোদনের রসদ হাজির করছেন বলে জানান এ নির্মাতা।

উল্লেখ্য, বঙ্গ ছাড়াও ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো দেখা যায় চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। এ ধারাবাহিকের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর খবর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১১টা ০২ মিনিটে ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’। দুপুর ১২টা ১০ মিনিটে ‘চায়না আওয়ার’। দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেম কী বুঝিনি’। অভিনয় করেছেন শুভশ্রী, ওম প্রমুখ। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’। রাত ৮টায় নির্বাচিত একক নাটক ‘পুস্প শুনছো?’। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’। রচনা- এথেম ওজিস্ক, পরিচালনা- চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি। রাত ১০টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার, অভিনয় শিল্পি: সাব্বির অর্নব, সালহা, নাবিলা বিনতে ইসলাম, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘রোড টু ডেমোক্রেসি’। রাত ১২টায় ‘নিউজ টপ টেন’। আরটিভি/টিআর
আরটিভিতে আজ যা দেখবেন
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২০০৭ সালের ১৯ নভেম্বর প্রথম প্রহরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান ক্ষণজন্মা সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার চলে যাওয়ার ১৯ বছর পূর্ণ হলো।
সঞ্জীব চৌধুরীর প্রস্থানের ১৯ বছর আজ
আরও পড়ুন
অবশেষে নীরবতা ভাঙলেন রাফসানের প্রাক্তন স্ত্রী
বিয়ের মঞ্চে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার-প্রীতম, নাচলেন সাবিলা
রাফসান-জেফারের বিয়েতে সাফা কবিরের আবেগঘন প্রতিক্রিয়া
দ্বিতীয় বিয়ে করে রাফসান বললেন, আপনাদের আশীর্বাদ কামনা করছি