ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

লিভিং থিয়েটারের ভাষায় ‘দোজখের শেষ মেয়েটি’, মঞ্চায়ন ২৮ আগস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৩:০৭ পিএম
‘দোজখের শেষ মেয়েটি’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: আরটিভি

প্রচলিত নাট্যরীতির বাইরে গিয়ে লিভিং থিয়েটারের নান্দনিকতা ও পরীক্ষামূলক ভাষায় নতুন প্রযোজনা নিয়ে আসছে নাট্যদল নাট্যধারা। ‘দোজখের শেষ মেয়েটি’ শিরোনামের নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষামূলক মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

লিভিং থিয়েটারের বৈশিষ্ট্য অনুসরণ করে এ নাটকে দর্শক ও মঞ্চের প্রচলিত দূরত্ব কমিয়ে নাট্যঘটনাকে আরও সরাসরি ও অনুভবনির্ভর করে তোলার চেষ্টা করা হয়েছে। শরীরী ভাষা, প্রতীকী অভিনয়, আলো-আঁধারি, শব্দ ও আবহকে নাটকের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র নাদিয়া মুরাদ। ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের এই তরুণী উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে বন্দিত্ব ও ভয়াবহ নির্যাতনের শিকার হন। পরে সেখান থেকে পালিয়ে ইউরোপে আশ্রয় নেন এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার হন। তার সংগ্রাম ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

তবে ‘দোজখের শেষ মেয়েটি’ শুধু নাদিয়া মুরাদের ব্যক্তিজীবনের গল্প নয়। যুদ্ধ, রাষ্ট্র, মৌলবাদ, বিশ্বরাজনীতি, অর্থনৈতিক স্বার্থ, জাতিসত্তার ওপর আঘাত ও মানবিক বিপর্যয়ের মতো সমকালীন নানা সংকটও উঠে এসেছে নাটকটিতে।

আরও পড়ুন

Image

নাট্যধারার ভাষ্য অনুযায়ী, নাদিয়ার জীবনকাহিনিকে ব্যক্তিগত আত্মজীবনী হিসেবে নয়, বরং সময় ও ইতিহাসের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে। দর্শককে শুধু গল্পের পর্যবেক্ষক না রেখে নাট্যঘটনার মধ্য দিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি করাই এ প্রযোজনার অন্যতম লক্ষ্য।

নাটকের শেষাংশে দর্শকের সামনে রাখা হয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—নাদিয়াই কি পৃথিবীর দৃশ্যমান ও অদৃশ্য দোজখের শেষ মেয়ে? চলমান যুদ্ধই কি পৃথিবীর শেষ যুদ্ধ? মৌলবাদের তৈরি দোজখই কি পৃথিবীর শেষ দোজখ? নাদিয়াই কি পৃথিবীর শেষ দোজখের শেষ মেয়ে? আর যুদ্ধশিশু কি পরিকল্পিত?

নাটকটি রচনা করেছেন আনিসুর রহমান এবং নাট্যনির্মাণ করেছেন আশীষ খন্দকার। অভিনয়ে রয়েছেন মো. কামাল হোসেন, ফাহমিদা রহমান তৃষা, রিয়াদ মাহমুদ, হাফসা আক্তার, মো. আব্দুল আজিজ, মো. রফিকুল ইসলাম, রহিম পারভেজ, আল হাছিবুর রহমান, জাহাঙ্গীর সিকদার, ইমতিয়াজ আহমেদ দুলু ও হাফসা মাহমুদ ঋদ্ধি।

নেপথ্যে নাট্যকার হিসেবে রয়েছেন আনিসুর রহমান। নাট্যনির্মাণের পাশাপাশি সঙ্গীত ও পোশাক পরিকল্পনায় আছেন আশীষ খন্দকার। সহযোগী নির্দেশক রিয়াদ মাহমুদ। মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন পলাশ সেন হেনরী।

নাটকটির নির্মাণে সহযোগিতা করছে বিডিজবস ডট কম ও সাইমন কালিনারী ইনস্টিটিউট।

লিভিং থিয়েটারের পরীক্ষামূলক ভাষায় নির্মিত ‘দোজখের শেষ মেয়েটি’ সমকালীন বাংলা মঞ্চনাটকে নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এখন দর্শকদের অপেক্ষা ২৮ আগস্টের উদ্বোধনী মঞ্চায়নের।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। 
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১১ অক্টোবর) যা দেখবেন
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
ভক্তদের সঙ্গে যোগাযোগের নতুন মাধ্যম হিসেবে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিইং সালমান খান’ নামের এই চ্যানেলে অভিনয়, শরীরী ভাষা ও তার পর্দার জনপ্রিয় অঙ্গভঙ্গি নিয়ে মজার ছলে নানা বিষয় শেখাচ্ছেন অভিনেতা। শুক্রবার (৯ অক্টোবর) নিজের এই নতুন ডিজিটাল উদ্যোগের ঘোষণা দেন তিনি।  শনিবার (১০ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চ্যানেলটিতে প্রকাশিত প্রথম ভিডিওতে সালমান খানকে দুটি ভিন্ন চরিত্রে দেখা গেছে। একটিতে তিনি অভিনয় ও ব্যক্তিত্বের প্রশিক্ষক, অন্যটিতে শিক্ষার্থী। ভিডিওতে প্রশিক্ষকের ভূমিকায় থাকা সালমান অন্য চরিত্রটিকে তার নিজস্ব শরীরী ভাষা, অঙ্গভঙ্গি এবং সংলাপ বলার ধরন রপ্ত করার কৌশল শেখান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে ভক্তদের সেখানে ঘুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন সালমান। লিংকটি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড পর্যন্ত সবকিছু এখানেই পাওয়া যাবে।’ চ্যানেলটি চালুর পরপরই দর্শকদের সাড়া পেতে শুরু করেছেন এই অভিনেতা। ইতোমধ্যে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ হাজার। চলচ্চিত্র ও টেলিভিশনের বাইরেও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ইউটিউবকে বেছে নিচ্ছেন বলিউডের অনেক তারকা। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, শুটিংয়ের নেপথ্যের গল্প এবং পর্দার বাইরের নিজস্ব জীবন তুলে ধরতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন তারা। বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও কার্তিক আরিয়ানের মতো তারকাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান ইউটিউবে তারকাদের নিয়ে রান্নাবিষয়ক ভ্লগ তৈরি করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তার ভিডিওগুলোতে প্রায়ই দেখা যায় রাঁধুনি দিলীপকে। বিভিন্ন তারকার বাড়িতে গিয়ে রান্না করা, তাদের সঙ্গে আড্ডা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা গল্প উঠে আসে এসব ভিডিওতে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ফারাহর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ইতোমধ্যে ৩২ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, পরিবারকে নিয়ে ভ্লগ তৈরি করে ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করেছেন অর্চনা পুরান সিংও। স্বামী পরমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান শেঠিকে নিয়ে তার ভিডিওগুলো দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। পরে অর্চনার দুই ছেলেও নিজেদের ইউটিউব চ্যানেল চালু করেন এবং সেখানেও সাফল্য পেতে শুরু করেছেন। বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম মৌসুম সঞ্চালনা করছেন সালমান খান। চলচ্চিত্রের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন তিনি। চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। বিভিন্ন কারণে একাধিকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তি। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে দুই দফায় মুক্তির সময়সূচি পরিবর্তন করা হয়। সর্বশেষ স্থগিতের পর এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। আরটিভি/এমএ  
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
আরও পড়ুন
ঢাবির থিয়েটার বিভাগের চেয়ারম্যান হলেন ড. শাহমান মৈশান
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো
অপারেশন থিয়েটারে রান্না করায় ২ নার্স বরখাস্ত
অপারেশন থিয়েটারের ভেতর চুলা, পিঠা বানাচ্ছেন নার্সরা