ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাবির থিয়েটার বিভাগের চেয়ারম্যান হলেন ড. শাহমান মৈশান

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম
ড. শাহমান মৈশান : ছবি আরটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম স্ট্যাটিউটসের ৪৩(১) ধারা অনুযায়ী উপাচার্য তাকে ১ আগস্ট থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

ড. শাহমান মৈশানের বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন সাময়িকীতে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, শিল্পকলা একাডেমির ষাণ্মাসিক বাংলা পত্রিকা এবং বাংলা একাডেমির পত্রিকায় তার গবেষণা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

শিল্পকলা, নাটক, সংস্কৃতি অধ্যয়ন, নৃবিজ্ঞান, রাজনীতি, আচার-অনুষ্ঠান, পরিবেশন শিল্পকলা, শিল্পতত্ত্ব, ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে ১০০টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

তিনি একাধিক বিদেশী নাটক বাংলায় অনুবাদ করেছেন। এর মধ্যে রয়েছে হ্যারল্ড পিন্টারের ‌বিট্রেয়াল, দ্য রুম, রিকোয়েস্ট স্টপ ও ট্রাবল ইন দ্য ওয়ার্কস; বার্টোল্ট ব্রেখটের দ্য মেজারস টেকেন; ফ্রাঙ্ক ওয়েডেকিন্ডের স্প্রিং অ্যাওয়েকেনিং এবং সারা কেইনের সাইকোসিস ৪.৪৮।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব: ইউপি চেয়ারম্যান
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান