ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

অপারেশন থিয়েটারে রান্না করায় ২ নার্স বরখাস্ত

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ এএম
ফাইল ছবি

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে রান্নাবান্নার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মন্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার।

রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ সই করা পৃথক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে উল্লেখ করা হয়, ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার মতো চরম দায়িত্বহীন, শৃঙ্খলাবিরোধী ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িত থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা এবং নার্সিং পেশার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

আরও পড়ুন

তবে বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুজনের সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি। বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থার প্রক্রিয়া চলমান। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
‘স্বপ্ন জয়ের পথে কচুয়ার উদ্যোক্তাগণ’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় উদ্যোক্তা আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
হলফনামা ও আয়কর রিটার্নে গরমিল, আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন
আরও পড়ুন
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৬২
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৮৬
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা