ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জিম থেকে বের হতেই গায়ককে ২৫ সেকেন্ডে ১২ গুলি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর গুলিতে নিহত হয়েছেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হামলার পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মাত্র ২৫ সেকেন্ডের গুলিবর্ষণে ঝরে যায় ৩৫ বছর বয়সী এই শিল্পীর জীবন।

বুধবার (২৬আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন অঙ্কিত বালিয়ান। হাতে ছিল কিট ব্যাগ। সেখান থেকে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই চার অস্ত্রধারী ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির কাছে পৌঁছানোর আগেই অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে হামলাকারীরা। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলে একের পর এক গুলিবর্ষণ। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও আশপাশের দোকানিরা ভয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

পুলিশ জানিয়েছে, হামলায় মোট ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে কয়েকটি গুলি আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে শূন্যে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের কাছে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত অঙ্কিতকে স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তার শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলটি হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসে এই হামলা চালিয়ে থাকতে পারে।

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি সংগীতজগতে পরিচিত মুখ ছিলেন। ইউটিউবেও ছিল তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা। তার চ্যানেলের গ্রাহকসংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৬৮ হাজারের বেশি।

অঙ্কিতের বিভিন্ন গানের ভিডিওতে প্রায়ই দেখা যেত বন্দুক, সংঘর্ষ ও বিলাসবহুল এসইউভি। তার গানের কথায়ও উঠে আসত সহিংসতা, প্রতিদ্বন্দ্বিতা, দাপট ও শত্রুতার বিষয়।

তার জনপ্রিয় গানগুলোর একটি ছিল, ভারি কোর্ট ম্যায় গোলি মারেঙ্গে মেরি জান যার অর্থ, আদালতের মধ্যেই তোমাকে গুলি করব, প্রিয়। তবে তার মৃত্যুর সঙ্গে সবচেয়ে অস্বস্তিকর মিল দেখা গেছে শেষ ইনস্টাগ্রাম পোস্টে।

নিহত হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিত। সেখানে তাকে গাড়িতে বসে একটি হরিয়ানভি গান গাইতে দেখা যায়।

গানের একটি লাইনে ছিল, মার্ডার মার দে সড়ক কে ওপর, যার অর্থ, রাস্তায় হত্যা করো।

কয়েক ঘণ্টা পর সেই রাস্তাতেই সশস্ত্র হামলার শিকার হয়ে প্রাণ হারান অঙ্কিত বালিয়ান। ফলে তার শেষ পোস্টটি এখন অনেকের কাছেই ভয়াবহ এক কাকতালীয় ঘটনা হিসেবে সামনে এসেছে।

অঙ্কিত বালিয়ান হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত গোগি গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাংটির পক্ষ থেকে দাবি করা হয়, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি গানও তৈরি করেছিলেন বলে দাবি করা হয়েছে।

গ্যাং-সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এটা কেবল শুরু, সবার পালা আসবে।

পোস্টটিতে উত্তর প্রদেশ পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও এমন ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে গ্যাংটির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক দল গঠন করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তারা কোথা থেকে এসেছিল এবং হামলার পর কোন পথে পালিয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

মাত্র ২৫ সেকেন্ডের গুলিবর্ষণে শেষ হয়ে গেল হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ানের জীবন। এখন প্রশ্ন ০এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধু গ্যাং-দ্বন্দ্ব, নাকি রয়েছে আরও কোনো অজানা কারণ?

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে’
দিল্লিতে রেড অ্যালার্ট জারি