ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

শারীরিক অসুস্থতার কথা জানালেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের পরিচিত পরিচালক পবন সাদিনেনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হায়দরাবাদের গোলকোন্ডা থানায় এক নারীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অভিযোগকারী নারীর ভাষ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে পবন সাদিনেনির সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে তিনি একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করলে পবন সেটি প্রযোজনা করার পাশাপাশি তার স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। তবে নিজের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি জটিলতা শেষ হলে তাকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, একপর্যায়ে এই সম্পর্ক প্রতারণামূলক যৌন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তিনি শারীরিক অসুস্থতা ও প্যানিক অ্যাটাকের কথা জানালেও পবন তাকে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করতেন বলে দাবি করেছেন।

এছাড়া ভিডিও কলে যৌন কার্যকলাপে বাধ্য করা এবং সেসব ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করেছেন ওই নারী।

অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্ট বিকেলে পবনের নিজ বাড়িতে ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে দাবি করা হয়েছে। এতে তার মুখ ও চোখ ফুলে যায় এবং পিঠ ও মাথায় আঘাত লাগে।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ ধারা, অর্থাৎ প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন এবং ১১৫(২) ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রেম ইশক কাদাল সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। পরে তিনি সাবিত্রী সিনেমা এবং ২০২৩ সালে প্রশংসিত ওয়েব সিরিজ দয়া পরিচালনা করেন। বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত আকাশম লো ওকা তারা সিনেমার কাজ পরিচালনা করছিলেন তিনি।

আরও পড়ুন

পরিচালকের এই গ্রেপ্তারের ঘটনায় তেলেগু চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পবন সাদিনেনির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
বলিউডের ‘বাদশাহ’খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে আজ ৬১ বছরে পা রাখলেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা। টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’ ও ‘ভীর-জারা’র মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে ‘কিং অব রোমান্স’ হিসেবে পরিচিতি পান শাহরুখ। তবে রোমান্টিক চরিত্রের বাইরেও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘ডন’ সিরিজ, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ করেছেন যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও রাজকুমার হিরানির মতো খ্যাতিমান পরিচালকদের সঙ্গে। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। প্রতি বছর জন্মদিনে মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত। ব্যক্তিজীবনে স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সময় কাটান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, বিনয়ী আচরণ ও পরিবারের প্রতি ভালোবাসার কারণেও ভক্তদের কাছে বিশেষভাবে সমাদৃত তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন পেরিয়ে আজও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাহরুখ খান। ৬১ বছর বয়সে এসেও অভিনয় ও তারকাখ্যাতিতে সমান উজ্জ্বল বলিউডের এই ‘বাদশাহ’। আরটিভি/এসকে
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন
আরটিভিতে আজ যা দেখবেন 
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
স্তন ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও আগে থেকে বিয়ের কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রী হিনা খানের। কিন্তু স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা থেকেই হঠাৎ এই সিদ্ধান্ত নেন তিনি, যাতে সম্মতি দেন প্রেমিক রকি জয়সওয়ালও। শেষ পর্যন্ত ১৫ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয় তাদের বিয়ে। সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে নিজের বিয়ের গল্প শুনিয়েছেন হিনা। ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি। তখন তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল অভিনেত্রীর। বিয়ে বিষয়ে হিনা বলেন, এটি ছিল একেবারেই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত। আমরা বিষয়টি পরিকল্পনা করিনি। আমার মনে হয় না, আমরা বিয়ের জন্য প্রস্তুত ছিলাম। আমরা অনেক দিন ধরে একসঙ্গে আছি, ১০ বছরেরও বেশি। এখন মনে হয় ১৩-১৪ বছর হয়ে গেছে। বিয়ের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শারীরিকভাবে আমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন তাকে বলেছিলাম, হয় তুমি জীবনে এগিয়ে যাও, নিজের পছন্দমতো কাউকে বিয়ে করো, নয়তো আমাকে বিয়ে করো। কারণ আগামীকাল কী হবে, তা আমি জানি না। অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, তাদের বিয়ে কি সত্যিই মাত্র ১৫ মিনিটে সম্পন্ন হয়েছিল? উত্তরে হিনা বলেন, আসলে তারও কম সময়ে। হিনা জানান, শারীরিক অসুস্থতা ও ভবিষ্যতের অনিশ্চয়তাই তাকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল। তার ভাষায়, আমি জানি না কী হতে যাচ্ছে। সত্যি বলতে, এই অনিশ্চয়তা সবার জীবনেই আছে। তাই আমি বলেছিলাম, চলো বিয়েটা করে ফেলি। সে বলেছিল, ঠিক আছে। তার কখনো কোনো আপত্তি ছিল না। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে প্রথম পরিচয় হয় হিনা খান ও রকি জয়সওয়ালের। ধারাবাহিকে অক্ষরার চরিত্রে অভিনয় করতেন হিনা। অন্যদিকে রকি যুক্ত ছিলেন প্রযোজনা বিভাগের সঙ্গে। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। ২০১৭ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তারা। এরপর থেকে স্তন ক্যানসারের সঙ্গে হিনার লড়াইসহ নানা সময়ে একে অপরের পাশে থেকেছেন এই জুটি। দীর্ঘ ১৩ বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর ২০২৫ সালের জুনে বিয়ে করেন তারা। বিয়ের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে হিনা লিখেছিলেন, দুটি ভিন্ন জগৎ থেকে এসে আমরা ভালোবাসার একটি নিজস্ব পৃথিবী গড়ে তুলেছি।  আমাদের ভিন্নতাগুলো মুছে গেছে, হৃদয় এক হয়েছে। এমন এক বন্ধন তৈরি হয়েছে, যা বহু জীবন ধরে টিকে থাকবে। আজ ভালোবাসা ও আইনের বন্ধনে আমাদের মিলন চিরস্থায়ী হলো। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের আশীর্বাদ ও শুভকামনা চাই। আরটিভি/এসআর
স্তন ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
আরটিভিতে আজ যা দেখবেন 
রোববার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
‘আমি টাকা চাই না, ইয়াছিনকে আমার স্বামী হিসেবে চাই’
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ
বেয়াইনকে বাসায় ডেকে নেন শান্ত, পরে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু
রাবি ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ