ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ক্যানসার ধরা পড়েছিল নোমান ইজাজের, যেভাবে ফিরে পেলেন জীবন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নোমান ইজাজ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নোমান ইজাজ জানিয়েছেন, ২০২৪ সালের জুনে তার শরীরে ক্যানসার ধরা পড়েছিল। সম্প্রতি এক পডকাস্টে নিজের অসুস্থতা ও সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

পডকাস্টে নোমান ইজাজ বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার দিন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। তার জীবনের কোনো উদ্দেশ্য এখনো বাকি থাকলে যেন তাকে সেই কাজ সম্পন্ন করার শক্তি দেওয়া হয়।

অভিনেতা জানান, তার এক বন্ধু তাকে নিয়মিত সুরা রহমান পাঠ করার পরামর্শ দেন। এরপর থেকে তিনি প্রতিদিন সুরা রহমান পাঠ করতে শুরু করেন। নোমান ইজাজের বিশ্বাস, এই আমল তার জীবন রক্ষা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান, তার কানের কাছে একটি টিউমার ধরা পড়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। পাশাপাশি তার পাকস্থলীতে লিম্ফোমা শনাক্ত হয়েছিল। তবে পরবর্তী সময়ে করা পরীক্ষায় সেই লিম্ফোমার আর কোনো অস্তিত্ব দেখা যায়নি।

Actor_Noman_Ijaz
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নোমান ইজাজ । ছবি: সংগৃহীত

নোমান ইজাজ পাকিস্তানের অন্যতম পরিচিত টেলিভিশন অভিনেতা। ১৯৮৮ সালে একটি ধারাবাহিকে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি অভিনেতার পাশাপাশি উপস্থাপক হিসেবেও পরিচিতি পান। বর্তমানে তিনি নীয়ো নিউজ এইচডিতে জি সরকার নামে একটি জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

লাহোরের ইচ্ছরা এলাকায় বেড়ে ওঠা নোমান ইজাজের বাবা একটি সিনেমা হলে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। লাহোরের ক্যাথেড্রাল উচ্চবিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে মডেল টাউনের ডিভিশনাল পাবলিক স্কুলে পড়াশোনা করেন। এরপর ফরম্যান খ্রিস্টান কলেজ থেকে পড়াশোনা শেষ করে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন। পারিজাদ, সাং-এ-মার মার, মেরা সাঁই, রকীব সে, দুর-এ-শেহওয়ার, ডর সে জাতি হ্যায় সিলা, ও রংরেজা ও মাইরিসহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন।

সূত্র: জানলো, জিও নিউজ


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
প্রসাধনী বাছাই ও ব্যবহারে যে ভুলগুলো স্তন ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার কারণ জানাল পাকিস্তান
চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা