
অনেক আগেই বলিউডের ফ্যাশন সচেতন অভিনেত্রীর তালিকায় নাম লিখিয়েছেন কারিনা কাপুর। মাঝে মাঝে তার ব্যবহৃত জিনিসপত্রের দাম শুনে চোখ কপালে তোলেন অনেক ভক্ত। এবার আরও একটি তথ্য সামনে এলো।
জানা গেছে, ছয় লাখ রুপি হাতে ঝুলিয়ে ঘোরেন কারিনা। অবাক হলেন? সত্য হলো কারিনা যে হাতব্যাগ হাতে ঝুলিয়ে ঘুরে বেড়ান, তার দাম ছয় লাখ রুপি।

সম্প্রতি সাইফ আলি খান ও কারিনা কাপুর তাদের ছেলে তৈমুরের স্কুলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তার স্টাইল ও ব্যাগ নিয়ে আলোচনা হয়। ক্যামেরায় ধরা পড়ে তার ব্যাগ। যা বিখ্যাত এক ফ্যাশন বিপণীর তৈরি। সম্পূর্ণ চামড়ার তৈরি, সঙ্গে আছে গোল্ড টোন মেটাল। কারিনা যে কোম্পানির ব্যাগ ব্যবহার করেছেন, ওই কোম্পানির ব্যাগের সর্বনিম্ন দাম আড়াই লাখ রুপি।
সূত্র- আনন্দবাজার পত্রিকা
আরো পড়ুন:
জিএ/পি




