
বলিউড অভিনেত্রী জুহি চাওলা লন্ডনে ছিলেন। গেল ২০ মার্চ তিনি লন্ডন থেকে ফেরেন। তারপর থেকে বাড়িতেই নিজেকে ঘরে বন্দি রেখেছেন।
ভারত জুড়ে করোনার কারণে ২১ দিনের লকডাউন চলছে। ফলে রাস্তায় কোনও মানুষের দেখে নেই। এমনকি মুম্বাইয়ের বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে ময়ূর। সেখানকার বাবুলনাথ এলাকার খারেঘাট কলোনির এমনই একটি সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী জুহি চাওলা।
জুহির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তার বাড়ির ছাদেও এসে বসেছে ময়ূর।
জুহির পোস্ট করা এই ছবিটির নিচে অনেকেই মজা করে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘ওরা খুঁজতে বেরিয়েছে মানুষরা সব কোথায় গেল?’।
কেউ আবার লিখেছেন ওরা ভাবছে ‘দু-পা যুক্তি বাঁদরগুলো সব কোথায়?’ কেউ আবার লিখেছেন, ‘মানুষ যখন ভাইরাস হয়ে ওঠে তখন করোনাই হলো ভ্যাকসিন।’
এম




