ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যৌনকর্ম এক ধরনের সমাজসেবা: অভিনেত্রী পুনম পান্ডে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম
অভিনেত্রী পুনম পান্ডে। ছবি: সংগৃহীত

বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনায় থাকা ভারতীয় মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে এবার যৌনকর্মকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নারীদের বিরুদ্ধে সহিংসতা কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

পুনমের মতে, বর্তমানে অনেক পুরুষ মানসিক চাপে রয়েছেন। যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে বলেও দাবি করেন তিনি।

নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ মনে করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, বরং এটিকে এক ধরনের ‘সমাজসেবা’ হিসেবে দেখেন তিনি।

পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই বিবেচনা করেন।

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা প্রকাশ্যে তার কাজের সমালোচনা করেন, তাদের অনেকেই ব্যক্তিগতভাবে তার ভিডিও দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও মন্তব্য করেন।

পুনমের এসব বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন, আবার কেউ কেউ এটিকে আলোচনায় থাকার আরেকটি কৌশল হিসেবে দেখছেন।

এর আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

নতুন এই মন্তব্যের মাধ্যমে আবারও আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত মডেল শ্রদ্ধা দুবের ঠিকানা এখন কারাগার। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর ভারতের লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে দিন কাটছে তার।
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
ভারত-পাকিস্তান সীমান্তে বলিউডের নতুন সিনেমা উড়তা তীর-এর প্রচারে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খান।
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
আবারও পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকার জাদু
বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে আসন্ন সিনেমা কিং-এ।
আবারও পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকার জাদু
বিকিনি পরতে অস্বস্তি হয় : রাশমিকা
বিকিনি কিংবা শরীরের বেশি অংশ প্রকাশ পায় এমন পোশাক পরতে অস্বস্তি বোধ করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রের প্রয়োজনে এমন পোশাক পরতে হলেও নিজের অস্বস্তি ও ব্যক্তিগত সীমারেখার কথা স্পষ্টভাবে জানাতে চান তিনি।
বিকিনি পরতে অস্বস্তি হয় : রাশমিকা
স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্তের ভিডিও ভাইরাল
বলিউড অভিনেত্রী সারা আলি খানের স্বর্ণমন্দিরে প্রার্থনার সময় কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী।
স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্তের ভিডিও ভাইরাল
আরও পড়ুন
দৌলতদিয়ায় আরেক যৌনকর্মীর মরদেহ উদ্ধার
যৌনকর্মের পেশা বৈধতার দাবি অভিনেত্রীর
মালয়েশিয়ায় যৌন ব্যবসার চক্রের সন্ধান, বাংলাদেশিসহ আটক ২৬
আবাসিক হোটেল থেকে যৌনকর্মী, খদ্দেরসহ ১৪ জন ধরা