ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।

নিজের এই বিশেষ আচার-অনুষ্ঠান প্রসঙ্গে সামান্থা জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। সব রীতিনীতির সুনির্দিষ্ট তাৎপর্য সব সময় বুঝতে না পারলেও, এসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের শক্তির ওপর তার আস্থা রয়েছে।

অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকে দেখা গেছে সামান্থাকে। ছিল হালকা মেকআপ ও মানানসই গয়না। ছবিগুলোতে সামান্থা ও রাজ নিদিমোরুর পাশাপাশি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গেছে। বিশেষ এই আয়োজনে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামান্থা।

সন্তানের অপেক্ষায় থাকায় অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকছেন না এই অভিনেত্রী। শিগগিরই তাকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে।

বর্তমানে সামান্থা রুথ প্রভুর জীবনে অভিনয় কিংবা নতুন কোনো প্রজেক্টের চেয়ে মাতৃত্বের অধ্যায়ই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। ঐতিহ্যবাহী এই বিশেষ আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। পাশাপাশি প্রিয় তারকার নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে শুভেচ্ছাও জানাচ্ছেন তারা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে ছবিটি মুক্তির আগেই মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন রাশমিকা।  সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে ৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। তার সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী।  তার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে। কেন এমন উদ্যোগ নিলেন অভিনেত্রী? রাশমিকার ভাষ্য, সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি।  এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই। এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি কেন? রাশমিকা জানিয়েছেন, বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি। তার সহযোগী দলের কয়েকজন সদস্যই শুধু এ সম্পর্কে জানতেন। তবে এবার মনে হয়েছে, নিজের উদ্যোগের কথা জানালে অন্যরাও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হতে পারেন। অভিনেত্রীর কথায়, আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন রাশমিকা।  তিনি বলেন, আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়। রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র গল্পের পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা। তার স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকা। আরটিভি/এসআর
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা