ইংরেজিতে কনটেন্ট তৈরি করায় স্বামীর বকা খেতেন ভারতের উত্তর প্রদেশের যশোদা লোধি। তবে স্বামীর সেই আপত্তি উপেক্ষা করে ইংরেজি শেখানোর ভিডিও বানিয়ে যাচ্ছিলেন তিনি। এবার যশোদার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাকে উৎসাহ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামে একটি ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখানোর ভিডিও তৈরি করেন যশোদা লোধি। ভিডিও তৈরি করা নিয়ে প্রায়ই স্বামীর বকুনি শুনতে হতো তাকে।
সম্প্রতি ক্ষেতে কাজ করার সময় একটি ভিডিও তৈরি করেন যশোদা। সেখানে ইংরেজিতে কনটেন্ট তৈরির কারণে স্বামীর বকা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসে প্রিয়াঙ্কা চোপড়ার। পরে অভিনেত্রী ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে যশোদার প্রশংসা ও উৎসাহ দেন।
প্রিয়াঙ্কার শেয়ার করা সেই ভিডিও যশোদার পরিচিতি আরও বাড়িয়ে দেয়। যশোদার দাবি, প্রিয়াঙ্কা চোপড়া তার ভিডিও শেয়ার করার পর ইনস্টাগ্রামে প্রায় চার লাখ অনুসারী বেড়েছে। পাশাপাশি তার ইউটিউব চ্যানেলেও অনুসারীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে যশোদা লেখেন, ‘যেকোনো কাজই ছোট নয়।’ নিজের কাজ চালিয়ে গেলে একদিন সফলতা পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।
যশোদার ভাষায়, অন্যকে শেখানোর ছোট ছোট চেষ্টাগুলোই তার কাছে বড় অর্জন। প্রিয়াঙ্কার উৎসাহ তার সেই পথচলায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।ইংরেজিতে কনটেন্ট করায় স্বামীর বকা, উৎসাহ দিয়ে ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা
ইংরেজিতে কনটেন্ট তৈরি করায় স্বামীর বকা খেতেন ভারতের উত্তর প্রদেশের যশোদা লোধি। তবে স্বামীর সেই আপত্তি উপেক্ষা করে ইংরেজি শেখানোর ভিডিও বানিয়ে যাচ্ছিলেন তিনি। এবার যশোদার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তাকে উৎসাহ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামে একটি ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখানোর ভিডিও তৈরি করেন যশোদা লোধি। ভিডিও তৈরি করা নিয়ে প্রায়ই স্বামীর বকুনি শুনতে হতো তাকে।
সম্প্রতি ক্ষেতে কাজ করার সময় একটি ভিডিও তৈরি করেন যশোদা। সেখানে ইংরেজিতে কনটেন্ট তৈরির কারণে স্বামীর বকা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নজরে আসে প্রিয়াঙ্কা চোপড়ার। পরে অভিনেত্রী ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে যশোদার প্রশংসা ও উৎসাহ দেন।
প্রিয়াঙ্কার শেয়ার করা সেই ভিডিও যশোদার পরিচিতি আরও বাড়িয়ে দেয়। যশোদার দাবি, প্রিয়াঙ্কা চোপড়া তার ভিডিও শেয়ার করার পর ইনস্টাগ্রামে প্রায় চার লাখ অনুসারী বেড়েছে। পাশাপাশি তার ইউটিউব চ্যানেলেও অনুসারীর সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে যশোদা লেখেন, ‘যেকোনো কাজই ছোট নয়।’ নিজের কাজ চালিয়ে গেলে একদিন সফলতা পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।
যশোদার ভাষায়, অন্যকে শেখানোর ছোট ছোট চেষ্টাগুলোই তার কাছে বড় অর্জন। প্রিয়াঙ্কার উৎসাহ তার সেই পথচলায় নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।
আরটিভি/এসকে