ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি তখন দক্ষিণী সিনেমায় কাজ করছি। মাত্র দুটি সিনেমা করেছি। আমার প্রথম ছবির পরিচালক পরবর্তীতে আমাকে অন্য একটি ছবির জন্য প্রস্তাব দেন। কিন্তু তিনি যখন আমাকে ফোন করেন, তখন বলেন যে এইবার চরিত্রটি পেতে হলে আমাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি এতটাই অবাক খেয়েছিলাম যে বুঝতে পারিনি কীভাবে প্রতিক্রিয়া জানাব। আমি কেবল ফোন কেটে দিয়ে তার নম্বর ব্লক করে দেই এবং কী ঘটেছে তা বলার জন্য মাকে ফোন করি। তিনি বয়স্ক মানুষ ছিলেন, এবং এর আগে আমি তাকে অন্য নারীদের সঙ্গেও দেখেছি। আমি কখনওই ভাবিনি যে তিনি আমার কাছে এমন একটি দাবি করে বসবেন।’

নীতি জানান একসময় তিনি একটি বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ এই সম্পর্কের জেরে শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল৷ সেই সম্পর্কে তার সাবেক প্রেমিক শুধু মানসিক নির্যাতনই করেননি, সিগারেট দিয়ে শরীরে ছ্যাঁকা দিয়েছিলেন এবং চড়ও মেরেছিলেন। বহু বছর পর সেই দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘আমার সাবেক প্রেমিক একবার সিগারেট দিয়ে আমাকে পুড়িয়ে দিয়েছিল। ও অত্যন্ত হিংস্র ছিল। এক রাতে, ওর জন্মদিনে, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর আমাকে চড় মারে। তখনই আমি সিদ্ধান্ত নেই, এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী।
প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে তার পছন্দের মানুষকে ভালো হতে হবে, নিজের ভুল স্বীকার করতে জানতে হবে এবং অন্যের ওপর দোষ চাপানোর প্রবণতা থাকা চলবে না।
পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত
‘পিরিয়ড লিভ’ নিয়ে মুখ খুললেন রাশমিকা
ঋতুস্রাবের সময় তীব্র শারীরিক যন্ত্রণা, স্বামী বিজয় দেবরাকোন্ডার সহযোগিতা এবং চলচ্চিত্রের শুটিং সেটে ‘পিরিয়ড লিভ’ বা ঋতুস্রাবকালীন ছুটির প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। তার বক্তব্যে উঠে এসেছে ঋতুস্রাব নিয়ে সামাজিক সংকোচ দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের শারীরিক বাস্তবতা বিবেচনায় নেওয়ার গুরুত্ব। রাশমিকা জানান, ঋতুস্রাবের সময় শারীরিক অস্বস্তি ও মেজাজের পরিবর্তন দেখা দিলে তিনি আগেই স্বামী বিজয় দেবরাকোন্ডাকে বিষয়টি জানিয়ে রাখেন। তার মতে, একজন পুরুষের পক্ষে নারীর এই অভিজ্ঞতা সরাসরি অনুভব করা সম্ভব নয়। তবে সঙ্গীর কষ্ট মন দিয়ে শোনা, যত্ন নেওয়া এবং পাশে থাকার মাধ্যমে মানসিক স্বস্তি দেওয়া সম্ভব। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঋতুস্রাব নিয়ে খুব বেশি আলোচনা হয় না এমন পরিবেশে বেড়ে উঠলেও বিজয় বিষয়টিকে সংবেদনশীলতার সঙ্গে দেখেন। ব্যথার সময়ে রাশমিকার অস্বস্তি কমাতে পেট ও হাত-পায়ে মালিশ করে দেওয়ার চেষ্টা করেন তিনি। নিজের ঋতুস্রাবের শুরুর দিকের অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা বলেন, তখন স্যানিটারি প্যাড সম্পর্কে তার ধারণা ছিল না। ফলে তোয়ালে ভাঁজ করে প্যাডের বিকল্প হিসেবে ব্যবহার করতেন। একসময় তার মনে হয়েছিল, এই ঘটনা বুঝি জীবনে একবারই ঘটে। রাশমিকার এই অভিজ্ঞতা বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার প্রয়োজনীয়তাও সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে আগে থেকে বিজ্ঞানভিত্তিক ও বয়সোপযোগী শিক্ষা পেলে প্রথম ঋতুস্রাবের সময় ভয় ও বিভ্রান্তি কমানো সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ছেলেদেরও সচেতন করা জরুরি। অভিনেত্রী আরও জানান, প্রতি মাসে ঋতুস্রাবের সময় তীব্র ব্যথায় ভোগেন তিনি। এমনকি ঋতুস্রাব শুরু হওয়ার আগেই এ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয় তার মধ্যে। তার এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, ঋতুস্রাবের শারীরিক প্রভাব সবার ক্ষেত্রে এক রকম নয়। এ প্রসঙ্গেই চলচ্চিত্রশিল্পে ‘পিরিয়ড লিভ’-এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাশমিকা। তার মতে, নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ঋতুস্রাবের সময় আলাদা ছুটির সুবিধা এখনও যথেষ্ট প্রতিষ্ঠিত নয়। ফলে অনেককে শারীরিক কষ্ট নিয়েই কাজ চালিয়ে যেতে হয়। চলচ্চিত্রের শুটিংয়ে দীর্ঘ কর্মঘণ্টা, টানা দাঁড়িয়ে থাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ থাকে। এমন পরিস্থিতিতে তীব্র ব্যথা বা দুর্বলতা নিয়ে কাজ করা কঠিন হয়ে উঠতে পারে। শুধু অভিনয়শিল্পী নন, শুটিংয়ের বিভিন্ন বিভাগে কর্মরত নারীরাও একই সমস্যার মুখোমুখি হন। রাশমিকার বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে কর্মক্ষেত্রে নারীর স্বাস্থ্য, সহমর্মিতা এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রামের সুযোগ নিশ্চিত করার বিষয়টি। ঋতুস্রাবকে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে কর্মপরিবেশ আরও মানবিক করে তোলার প্রয়োজনীয়তাও এতে স্পষ্ট হয়েছে। আরটিভি/এসকে
‘পিরিয়ড লিভ’ নিয়ে মুখ খুললেন রাশমিকা
মা হারালেন চিত্রনায়িকা পপি
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।  মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।  তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার ভোরে নিকেতনের মসজিদে মরহুমার প্রথম জানাজা হয়। এরপর মরদেহ ফ্রিজিং ভ্যানে করে তার গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গুলশানের নিকেতনের বাসায় হঠাৎ স্ট্রোক করেছিলেন মরিয়ম বেগম। অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর রাত পৌনে ২টার দিকে তাকে দ্রুত মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মঙ্গলবার রাতে তার জীবনাবসান ঘটে। এদিকে দীর্ঘকাল ধরে চলচ্চিত্র অঙ্গন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। সহকর্মীদের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই। মায়ের মৃত্যুর এই সংবাদে ঢালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। একসময়ে ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এই অভিনেত্রী। আরটিভি/এসআর
মা হারালেন চিত্রনায়িকা পপি
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত মডেল শ্রদ্ধা দুবের ঠিকানা এখন কারাগার। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর ভারতের লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে দিন কাটছে তার।
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
আরও পড়ুন
বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
এবার টার্গেট রণবীর কাপুর, যা জানা গেল
কারাগারে থেকেও বলিউডে হত্যা-হামলা, কে এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই?