ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

কারাদণ্ডপ্রাপ্ত আসামির জেলা থেকে ‘এক ঘন্টার’ মধ্যে মুক্তি, তোলপাড়  

প্রতিনিধি পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আদালতের আদেশে তিনদিন বিনাশ্রম কারাদণ্ড নিয়ে কারাগারে প্রবেশ করার প্রায় এক ঘন্টা পরই অদৃশ্য কারনে মুক্তি পেয়ে বেরিয়ে আসার অভিযোগ উঠেছে আসামি এক ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে।

এভাবে কারাগার থেকে মুক্তি পাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে সেই সাথে চলছে সমালোচনা । অদৃশ্য কারণে মুক্তি পাওয়া সরকারী কর্মচারী হচ্ছেন রিয়াজুল ইসলাম। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক। আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই মুক্তি পাওয়ার কথা স্বীকার করে রিয়াজুল বললেন আমাকে মুক্তি দিয়েছে আমি চলে এসেছি এ বিষয়ে আদালতের উপর দায় চাপালেন আসামী রিয়াজুল । তবে জেলা কারাগার কতৃপক্ষ বলছে কারা আইন অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি আসামী ও তার পরিবারের লোকজন ধামাচাপা দিলেও ২২ দিন পর জানাজানি হয়। বর্তমানে এভাবে আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়েও সাজাভোগ না করায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে বুধবার ( ৪ নভেম্বর) রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবন করেছিল রিয়াজুল ও তার সহযোগী নুর আলম। এ সময় স্থানীয় মাদকবিরোধী কমিটি তাদের দুজনকে হাতে নাতে মাদকসহ ধরে আটক করে রাখে । পরে পুলিশে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা পুলিশ রিয়াজুল ও নুর আলমকে আটক করে থানায় নিয়ে এসে। পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে ওই আদালতের বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারার অপরাধে দুইজনকেই তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে প্রত্যেককে এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে আদালত থেকে পঞ্চগড় জেলা কারাগারে নেওয়া হলে কিছুক্ষন পর দুজনেই মুক্তি পেয়ে বাড়ি ফিরেন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম কোন মন্তব্য সংযুক্ত করতে রাজী হয়নি তবে তিনি মুঠোফোনে জানান আসলে কারাবিধি অনুযায়ী কোন আসামীর মুক্তির দিন ছুটির দিন হলে ছুটির আগের দিন মুক্তি পেতে পারে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান আসলে ভূমি অফিসের ওই কর্মচারির মাদকের বিষয়টি আমি অবগত না। তবে সাজাপ্রাপ্ত হলে তার বিরূদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে যুবদল নেতা বহিষ্কার
কুমিল্লার মেঘনায় যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া এবং গ্রেপ্তার হওয়া কৃষক লীগের আরেক নেতাকে সহযোগিতা করার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়াকে বহিষ্কার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে যুবদল নেতা বহিষ্কার
১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।
১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী
‘সকল হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরির মতো জেগে থাকব’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের হুমকি দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন গোপালগঞ্জের লোকদের দিয়ে, সন্ত্রাস করার চেষ্টা করছেন, কোন লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরির মতো জেগে থাকব।
‘সকল হত্যার বিচার নিশ্চিতের জন্য আমরা অতন্দ্র প্রহরির মতো জেগে থাকব’
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
চাঁদপুরে শত্রুতার জেরে গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন খামারে মালিক আকবর গাজী। 
শত্রুতার জেরে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ গরুর মৃত্যু একাধিক অসুস্থ
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আরও পড়ুন
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
তেঁতুলিয়ায় টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট