ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পরিচালক বাবা ও মাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ছেলে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
পরিচালক রব রাইনার, তার স্ত্রী ও ছেলে। ছবি: সংগৃহীত

খ্যাতনামা হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নিক রাইনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তাকে কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, রব রাইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল রাইনারকে (৬৮) রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে নিজেদের বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া যায়। এই দম্পতির ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনারই প্রথম তাদের মরদেহ দেখতে পান।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, পরে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রব রাইনার হলিউডের একাধিক জনপ্রিয় ও স্মরণীয় চলচ্চিত্রের পরিচালক হিসেবে পরিচিত। তার পরিচালিত ছবির মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মিট সেলি, স্ট্যান্ড বাই মি, এ ফিউ গুড ম্যান ইত্যাদি। তিনি কিংবদন্তি কৌতুক অভিনেতা কার্ল রাইনারের ছেলে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, ঘটনা কী
শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশে ঘেরা জীবন হলেও বর্তমানে মানসিকভাবে কঠিন সময় পার করছেন কিম কার্দাশিয়ান। কোনো সিনেমার চিত্রনাট্য বা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নয়-আইন বিষয়ে পরীক্ষায় অকৃতকার্য হওয়াই তাকে ভেঙে দিয়েছে মানসিকভাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যর্থতার অভিজ্ঞতা স্মরণ করে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন এই মার্কিন তারকা। জানা গেছে, আইন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম। পরীক্ষা দেওয়ার আগেই কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত ফল প্রকাশের পর সেই আশঙ্কাই সত্যি হয়-উত্তীর্ণ হতে পারেননি কিম। গত ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বছর শেষের এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কিম জানান, পরীক্ষা শেষ করার পরই তার মনে হয়েছিল ফল ভালো হবে না। কিম বলেন, পরীক্ষা দেওয়ার পরই মনে হচ্ছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে। প্রশ্নগুলোর উত্তর যেভাবে গুছিয়ে দিতে চেয়েছিলাম, তা পারিনি। তবুও মনে একটু আশা ছিল-হয়তো কোনো মিরাকল হবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর বুঝলাম, আমার ভয়টাই সত্যি হয়েছে। আরও পড়ুন ‘১৭ বছর যে অত্যাচার সহ্য করেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেনই’ সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও চোখের জল ফেলতে দেখা যায় কিমকে। তবে এই কঠিন সময়ে তার পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। মেয়ের পরিশ্রমের কথা তুলে ধরে ক্রিস বলেন, কিম এই পরীক্ষার জন্য অনেক কষ্ট করেছেন। কিন্তু একই সঙ্গে টিভি শো-এর ব্যস্ত কাজ এবং আইনের জটিল পড়াশোনা সামলানো সহজ ছিল না। আরটিভি/কেআই
কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী, ঘটনা কী
‘ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে বড় দুঃসংবাদ, আসছে ‘স্পাইডার-ম্যান ৫’!
মার্ভেল প্রেমীদের জন্য দুঃসংবাদ। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রথম ট্রেলার এখনই মুক্তি পাচ্ছে না। সম্প্রতি মাইটাইম টু শাইনএইচ জানিয়েছে, ট্রেলারটি ২০২৬ সালে মুক্তি পাবে। সূত্রটি জানাচ্ছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির মাঝামাঝি বা শেষে এটি প্রকাশ হতে পারে। খবর কমিকবুক মুভির। বিশেষ করে এখন মূল ফোকাস ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার উপর। তবে ছুটির মৌসুমে ট্রেলার আসার সম্ভাবনা ছিল, যা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু জানা গেছে, ফিল্মের পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ফের ‘স্পাইডার-ম্যান ৫’ পরিচালনা করবেন। এতে করে তিনি শাং-চি এবং লেজেন্ড অফ দ্য টেন রিংস সিক্যুয়েলের পেছনে থাকবেন না বলে অনুমান করা যাচ্ছে। অভিনয় সংক্রান্ত কিছু গুঞ্জনও এসেছে। রিপোর্ট অনুযায়ী, স্যাডি সিঙ্ক এর চরিত্র একটি অ্যাকশন দৃশ্যে ‘ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল’ এর গার্ডদের উপর মানসিক নিয়ন্ত্রণ করে ব্যবহার করবেন। যদিও এখনো স্পষ্ট নয় তিনি ঠিক কোন চরিত্রে থাকবেন।  ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে সন্তোষজনক অভিজ্ঞতা ছিল। আমি আমাদের অসাধারণ অভিনেতা ও ক্রুদের ধন্যবাদ জানাই, যারা এই চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছেন। আর অবশ্যই টম হল্যান্ডের জন্য তার বন্ধুত্ব, পরিশ্রম এবং নেতৃত্বের জন্য। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্ক্রিপ্ট লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। টম হল্যান্ডের সঙ্গে কাস্টে আছেন- জন বার্নথাল (দ্য পানিশার), মার্ক রাফেলো (দ্য হাল্ক), জেন্ডায়া (এমজে), স্যাডি সিঙ্ক, মাইকেল মান্ডো (দ্য স্কর্পিয়ন), ট্রামেল টিলম্যান, মারভিন জোন্স থ্রী (টোম্বস্টোন), জ্যাকব বাতালন (নেড লিডস), লিজা কোলন-যাজাস, ফ্লোরেন্স পিউ (ইয়েলেনা বেলোভা)। আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় প্রতারণার কবলে অভিনেতা সব ঠিক থাকলে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ২০২৬ সালের ৩১ জুলাই মুক্তি পাবে।  আরটিভি/কেআই
‘ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে বড় দুঃসংবাদ, আসছে ‘স্পাইডার-ম্যান ৫’!
২০২৫ সালে যে পাঁচ হলিউড সিনেমা ছিল আলোচনার শীর্ষে
২০২৫ সালে হলিউড ইন্ডাস্ট্রি ছিল নানা দিক থেকে উত্তেজনায় ভরপুর। প্রতি বছরের মতো এ বছরও শতাধিক হলিউড চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে কয়েকটি সিনেমা শুধু দর্শকের ভালোবাসাই পায়নি, বরং বিশ্বব্যাপী বক্স অফিসেও রেকর্ড আয় করেছে। অ্যাকশন, অ্যানিমেশন, ফ্যান্টাসি ও মিউজিক্যাল-বিভিন্ন ঘরানার এই সিনেমাগুলো বছরজুড়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে ব্যাপকভাবে। বক্স অফিস আয়ের ভিত্তিতে ২০২৫ সালের শীর্ষ পাঁচটি হলিউড সিনেমার তালিকা নিচে তুলে ধরা হলো- ১. এ মাইনক্রাফট মুভি ২০২৫ সালের ৪ এপ্রিল মুক্তি পাওয়া ‘এ মাইনক্রাফট মুভি’ বক্স অফিসে বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’-এর জগৎকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া, জ্যাক ব্ল্যাক ও এমা মায়ার্স। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেনিফার কুলিজ ও ড্যানিয়েল ব্রুকস। অ্যাডভেঞ্চার ও হাস্যরসে ভরপুর এই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৪২৩.৯ মিলিয়ন ডলার।  ২. লিলো অ্যান্ড স্টিচ ওয়াল্ট ডিজনি ফিচার অ্যানিমেশনের প্রযোজনায় নির্মিত ‘লিলো অ্যান্ড স্টিচ’ মুক্তি পায় ২০২৫ সালের ২৩ মে। লিলো ও তার এলিয়েন বন্ধু স্টিচের বন্ধুত্ব, হাসি-কান্না ও আবেগঘন গল্প দর্শকদের মন জয় করে নেয়। পারিবারিক বিনোদনের এই অ্যানিমেশন সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৪২৩.৭ মিলিয়ন ডলার, যা একে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রে পরিণত করেছে। ৩. সুপারম্যান ২০২৫ সালের ১১ জুলাই মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ এই কিস্তিতে নতুন শত্রু ও চ্যালেঞ্জের মুখোমুখি হন মানবজাতির রক্ষক সুপারহিরো। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি এবং বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে ৩৫৪.১ মিলিয়ন ডলার। ৪. জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ ২০২৫ সালের ২ জুলাই মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ হলো জনপ্রিয় জুরাসিক পার্ক সিরিজের সপ্তম চলচ্চিত্র। স্কারলেট জোহানসন ও জনাথন বেইলি অভিনীত এই সিনেমায় জেনেটিকভাবে পুনর্জীবিত ডাইনোসরের জগৎ আবারও বড় পর্দায় ফিরে আসে। যুক্তরাষ্ট্রে একাই সিনেমাটি আয় করেছে ৩৩৯.৬ মিলিয়ন ডলার, যা একে বছরের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত করেছে। আরও পড়ুন রহস্যময় ‘ডুমসডে’র পোস্টার, লুকিয়ে আছে নানা যোগসূত্র ৫. উইকেড: ফর গুড ২১ নভেম্বর মুক্তি পাওয়া মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকেড: ফর গুড’ বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করে নেয়। ক্ষমতা, আত্মঅনুসন্ধান ও মুক্তির গল্পে ভরপুর এই সিনেমায় অভিনয় করেছেন জনাথন বেইলি, আরিয়ানা গ্র্যান্ডে, সিনথিয়া এরিভো ও ইথান স্লেটার। মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২২.৪ মিলিয়ন ডলার। আরটিভি/কেআই
২০২৫ সালে যে পাঁচ হলিউড সিনেমা ছিল আলোচনার শীর্ষে
রহস্যময় ‘ডুমসডে’র পোস্টার, লুকিয়ে আছে নানা যোগসূত্র
মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর টিজার মুক্তি পেতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার। সবুজ রঙে ভরা এই পোস্টার শুধু দৃষ্টিনন্দনই নয়, বরং এমসিইউ-এর দীর্ঘ ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য রহস্য ও যোগসূত্রের ইঙ্গিতও দিচ্ছে। খবর দ্য ডাইরেক্টের। পোস্টারে ক্লাসিক অ্যাভেঞ্জার্স লোগোর মধ্যেই দেখা যাচ্ছে নতুন ধরনের নকশা, যা আগের কোনো অ্যাভেঞ্জার্স ছবির পোস্টারে দেখা যায়নি। পোস্টারের অ্যাভেঞ্জার্স লোগোর “A” অক্ষরের ফাঁকগুলোতে দেখা যাচ্ছে স্টেইন্ড-গ্লাসের মতো নকশা, যার ভেতর দিয়ে সবুজ আলো ঝলমল করছে। অনেকের মতে, এটি রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম চরিত্রের সবুজ রঙের লুকের প্রতি ইঙ্গিত। লোগোর চারপাশের বৃত্তে রয়েছে রহস্যময় রুন, অর্ধচন্দ্র এবং চাকার মতো প্রতীক, যা এমসিইউ-তে আগে দেখা নানা জাদুকরী প্রতীকের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ভক্তরা। এমসিইউ-তে ডক্টর ডুমের সম্ভাব্য লুকের একটি ছবিতে দেখা গেছে, তার পোশাকেও রয়েছে অনুরূপ রুন। সবুজ হুড ও ক্লোক পরিহিত ডুমের কাঁধে রয়েছে রুপালি বৃত্ত, যেখানে থরের হাতুড়ি মিয়োলনির ও ক্রী জাতির প্রতীক ‘হালা স্টার’ খোদাই করা। এছাড়া, চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মার্কেটিং এক্সপো-তে এক বিশেষ লাইট শোতে দেখা যায়-ডক্টর ডুম দুই হাতের মাঝে সবুজ জাদুকরী রুন তৈরি করছেন, যা পোস্টারের নকশার সঙ্গেও মিল রাখে। এই রুনভিত্তিক জাদু নতুন নয়। ডক্টর স্ট্রেঞ্জ, ওয়ান্ডা ম্যাক্সিমফ (স্কার্লেট উইচ) কিংবা সাম্প্রতিক আয়রন হার্ট সিরিজেও একই ধরনের বৃত্তাকার রুন দেখা গেছে। বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এ ডক্টর স্ট্রেঞ্জের জাদু কিংবা ‘ওয়ান্ডা ভিশন’ ও ‘মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ ওয়ান্ডার জাদু, সবকিছুতেই এই প্রতীকের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিছু তত্ত্ব বলছে, পোস্টারের নকশা যুক্ত হতে পারে শ্যাং-চি ও মিস মার্ভেল-এর সঙ্গেও। ‘শাং-চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দি টেন রিংস’ ছবিতে দেখা টেন রিংস-এর গায়ে থাকা হাজার বছরের পুরনো রুন এবং মিস. মার্ভেল-এর শক্তির উৎস ব্রেসলেট, দুটোর নকশার সঙ্গেই পোস্টারের প্রতীকের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। রবার্ট ডাউনি জুনিয়র, যিনি দীর্ঘদিন এমসিইউ-তে আয়রন ম্যান হিসেবে পরিচিত ছিলেন, এবার ডক্টর ডুম চরিত্রে ফিরছেন-এটাই এই ছবির সবচেয়ে বড় চমক। মাল্টিভার্স সাগার অংশ হিসেবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হয়ে উঠতে চলেছে মার্ভেলের সব থেকে বড় এক ইভেন্ট। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ হবে মার্ভেল স্টুডিওসের ফেজ ৬-এর তৃতীয় ছবি এবং এমসিইউ-এর পঞ্চম অ্যাভেঞ্জার্স মুভি। এতে অ্যাভেঞ্জার্স, এক্স-মেন ও ফ্যান্টাস্টিক ফোর একসঙ্গে লড়বে ডক্টর ডুমের বিরুদ্ধে। এখন পর্যন্ত ২৮ জন এমসিইউ ও লিগ্যাসি মার্ভেল তারকা এই ছবির কাস্টে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। আরও পড়ুন তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে আশার আলো খুঁজে পেয়েছি: বাঁধন সব ঠিক থাকলে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাটি মুক্তি পাবে। আরটিভি/কেআই
রহস্যময় ‘ডুমসডে’র পোস্টার, লুকিয়ে আছে নানা যোগসূত্র
বাড়ি থেকে অভিনেত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
হলিউডে ফের এক ভয়াবহ ঘটনা। নিউ জার্সির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২৫ বছর বয়সি ‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথকে, যিনি ছোটবেলা থেকে ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ইমানিকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। ঘটনার তদন্তে ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে খুনের অভিযোগে মামলা করা হয়েছে। ইমানি তার বাবা-মা, ভাইবোন এবং ৩ বছরের এক সন্তানকে রেখে গিয়েছেন। অভিনেত্রীর কাকিমা একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন, যাতে ইমানির শেষকৃত্যের খরচ এবং ভবিষ্যতে তার পরিবার, সন্তান ও পোষ্যদের দেখাশোনার জন্য অর্থ জোগাড় করা যায়। কাকিমা জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ভাইঝি ইমানি দিয়া স্মিথকে ২১ ডিসেম্বর তার প্রেমিক হত্যা করেছে। মাত্র ২৫ বছর বয়সেই আমাদের কাছ থেকে চলে গেল। ওর ৩ বছরের সন্তান, বাবা-মা এবং দুই ভাইবোনকে রেখে গিয়েছে। সবাই শোকগ্রস্ত।’ তিনি আরও যোগ করেন, ‘ইমানি ছিলেন অত্যন্ত উজ্জ্বল ও প্রতিভাবান। ‘দ্য লায়ন কিং’-এর ইয়াং নালা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। তার উজ্জ্বলতা সবসময় আমাদের মনে থাকবে।’ ইমানির মৃত্যুতে অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। হলিউডের এই আলোচিত নায়িকার হঠাৎ বিদায় পুরো বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। আরটিভি/এএ 
বাড়ি থেকে অভিনেত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
আরও পড়ুন
নাসীরুদ্দীন দম্পতির আছে ২২ লাখ টাকার গহনা ও নগদ ২৫ লাখ টাকা
তারেক রহমানকে মোদির চিঠি
নিউজটি প্রত্যাহার করা হয়েছে
তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ