ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বজুড়ে জনপ্রিয় এই অভিনেতা ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরিবারের বিবৃতিতে জানানো হয়েছে, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট। মৃত্যুর সময় তার স্ত্রী সানি ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন। জীবনের শেষ সময়টা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন তিনি। এ সময় সংগীত, প্রার্থনা, কান্না ও হাসিতে মুখর ছিল তার শেষ মুহূর্তগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, তার শান্ত ও প্রশান্ত মুখচ্ছবি পরিবারের সদস্যদের স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকবে।

ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিনয়জীবনে মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে সমান দক্ষতার স্বাক্ষর রেখেছেন প্যাট্রিক স্টুয়ার্ট। বিশেষ করে বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর টেলিভিশন সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি।

পরবর্তী সময়ে ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে চরিত্রটিতে অভিনয়ের সুবাদে মার্ভেল সিনেমার অন্যতম পরিচিত মুখে পরিণত হন তিনি।

নাট্যশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে নাইট উপাধিতে ভূষিত করে।

তার মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
অস্ট্রেলীয় হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স।
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ।
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড