ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
অস্টিন পাওয়ার্সের চতুর্থ সিনেমার চিত্রনাট্য লিখছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স। তিনি জানিয়েছেন, জনপ্রিয় ‘অস্টিন পাওয়ার্স’ সিরিজের চতুর্থ সিনেমার চিত্রনাট্য লিখছেন তিনি। নতুন সিনেমার গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না অভিনেতা। তবে নিজের জনপ্রিয় চরিত্রে ফিরতে পেরে বেশ আনন্দিত তিনি।

সম্প্রতি হলিউডভিত্তিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক মায়ার্স বলেন, হ্যাঁ, আমি এখন চিত্রনাট্য লিখছি। কাজটি করতে বেশ ভালো লাগছে। তবে গল্পের বিষয়ে আমি খুব গোপনীয়তা বজায় রাখছি। অস্টিন একজন গুপ্তচর, তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না।

১৯৯৭ সালে ‘অস্টিন পাওয়ার্স: ইন্টারন্যাশনাল ম্যান অব মিস্ট্রি’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৯ সালে মুক্তি পায় ‘অস্টিন পাওয়ার্স: দ্য স্পাই হু শ্যাগড মি’ এবং ২০০২ সালে আসে ‘অস্টিন পাওয়ার্স ইন গোল্ডমেম্বার’। তিনটি সিনেমাতেই অস্টিন পাওয়ার্সের পাশাপাশি ডক্টর ইভিল চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পান মাইক মায়ার্স।

এর আগে ২০১৯ সালে অভিনেতা ইঙ্গিত দিয়েছিলেন, সিরিজের চতুর্থ সিনেমার গল্প ডক্টর ইভিলের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হতে পারে। তবে নতুন সিনেমায় এমন কিছু থাকছে কি না, তা এখনো নিশ্চিত করেননি তিনি। চলতি বছর একটি বিজ্ঞাপনেও আবার ডক্টর ইভিল চরিত্রে দেখা গেছে তাকে।

অস্টিন পাওয়ার্সের পাশাপাশি আরেক জনপ্রিয় চরিত্রে ফিরছেন মাইক মায়ার্স। ‘শ্রেক’ সিরিজের পঞ্চম সিনেমায় আবারও শ্রেকের কণ্ঠ দেবেন তিনি। এই সিরিজের গল্প ও নির্মাতাদের প্রতি ভালোবাসার কথা জানিয়ে অভিনেতা বলেন, চরিত্রটি তার কাছে ভীষণ আনন্দের। সিনেমাগুলোর বার্তা, সহশিল্পী ক্যামেরন ডিয়াজ এবং এডি মারফির কাজও তার খুব পছন্দ।

এদিকে শ্রেকের বন্ধু গাধা চরিত্রকে নিয়ে তৈরি হতে যাওয়া নতুন সিনেমায় তিনি থাকবেন কি না, তা নিয়ে নিশ্চিত নন মাইক মায়ার্স। সিনেমাটিতে গাধা চরিত্রের শুরুর গল্প তুলে ধরা হবে বলে জানা গেছে। চরিত্রটির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে অভিনেতা বলেন, গাধা তার সর্বকালের অন্যতম প্রিয় চরিত্র। সিনেমাটি দেখার জন্য তিনি সবার আগে অপেক্ষা করবেন।

সব মিলিয়ে অস্টিন পাওয়ার্সের নতুন অভিযান এবং শ্রেকের প্রত্যাবর্তন—দুই জনপ্রিয় চরিত্রেই মাইক মায়ার্সকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ।
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। 
ধর্ষণ-যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছরের কারাদণ্ড
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই। বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
মারা গেলেন ‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় কারাগারে যেতে হচ্ছে না গ্র্যামি পুরস্কারজয়ী মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউনকে। 
নৈশক্লাবে হামলা করে জেল এড়ালেন মার্কিন সংগীতশিল্পী ক্রিস ব্রাউন
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত দল মাই কেমিক্যাল রোমান্স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডালাস কাউবয়েসের চিয়ারলিডারদের মালিক প্রতিষ্ঠান।
পোশাক নকলের অভিযোগে রক ব্যান্ডের বিরুদ্ধে চিয়ারলিডারদের মামলা