এবার ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৪৭ পিএম


এবার ঋতুপর্ণার সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান
জায়েদ খান-ঋতুপর্ণা

নিউইয়র্কের টাইমস স্কয়ার সাজছে শারদীয় দুর্গাপূজার বর্ণিল আয়োজনে। সেই মঞ্চে এবার একসঙ্গে নাচবেন দুই বাংলার দুই তারকা— ঢালিউডের জায়েদ খান ও টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্তা।

আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত বেঙ্গলি ক্লাব ইউএসএ আয়োজিত পূজা উৎসবের শেষ দিনটিতে থাকবে বিশেষ চমক। সেখানে দুই বাংলার জনপ্রিয় গানগুলোর সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করবেন জায়েদ-ঋতুপর্ণা জুটি।

আরও পড়ুন

জায়েদ খান জানান, প্রথমবার কোনও পূজা উৎসবে পারফর্ম করতে যাচ্ছি। তাও আবার টাইমস স্কয়ারের মতো বিশ্বখ্যাত ভেন্যুতে। পাশাপাশি ঋতুপর্ণার সঙ্গে প্রথমবার একই মঞ্চে উঠতে যাচ্ছি— এটাও আমার জন্য বিশেষ আনন্দের।

গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। শুধু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, স্থানীয় ঠিকানা টেলিভিশনে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামে একটি সেলিব্রিটি শো সঞ্চালনা করে ইতোমধ্যেই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission