দুই বছর পর বাবা-ছেলের দেখা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৪:২৭ পিএম


দুই বছর পর বাবা-ছেলের দেখা
দুই বছর পর বাবা-ছেলের দেখা। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী বাংলাদেশে থাকলেও স্ত্রী অভিনেত্রী মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে। একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে সেখানেই থিতু হয়েছেন তিনি। অন্যদিকে এই তারকা দম্পতির ছেলে ফারদিন এহসান ব্যবসাসূত্রে থাকেন দুবাইয়ে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন বাবা-ছেলে একে অপরের থেকে দূরে থাকার পর অবশেষে সৌদি আরবে দেখা হলো তাদের। দেশটির জেদ্দায় ব্যবসায়িক কাজে যান ফারদিন। কাকতালীয়ভাবে কিংবা পরিকল্পিতভাবে-সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সানী। দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পর বাবা-ছেলের সাক্ষাৎ হয় এবং তারা একসঙ্গে ওমরাহ পালন করেন।

এই বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ওমর সানী। প্রকাশিত ভিডিওতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেতাকে। সানী বলেন, আমার ছেলে ফারদিন দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে। সে দুবাইতে কাজ করছে। জেদ্দায় ওর সঙ্গে দেখা হলো। লাভ ইউ বাবা। তোমার চোখের কান্না আমাকে মুগ্ধ করেছে। ভালো থাকিস বাবা। তুই যেন সবসময় সুখে-শান্তিতে থাকিস। আমার এই অনুভূতি বলে বোঝাতে পারব না। 

বিজ্ঞাপন

বাবা-ছেলের এই অকৃত্রিম ভালোবাসার ভিডিও নেটিজেনদের আপ্লুত করেছে। দুই বছর পর তাদের এই দেখা এবং একসঙ্গে ইবাদত করাকে ঘিরে প্রশংসায় ভাসছেন তারা। সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়ে অভিনেতা বলেন, ওর জন্য দোয়া করবেন। ও ওমরাহ করতে এসেছে। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ ও নিরাপদ রাখেন।

আরও পড়ুন

সানী আরও বলেন, ফারদিন ও আমার একটি ছবি ওর মা মৌসুমীকে পাঠিয়েছিলাম। আমাদের একসঙ্গে দেখে সে অঝোরে কান্না করেছে। আমাদেরকে সে খুব বেশি মিস করছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission