ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নতুন রাজনৈতিক দলে বাঁধনের যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের ৩ জন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। তিন মুখপাত্র হলেন—ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত।

490000142_4158814431064673_2212516527142863388_n_20250525_123538953

অনেকেই মনে করছেন নতুন এই রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কিন্তু এই দাবিকে নাকচ করে দিলেন এই অভিনেত্রী।

বাঁধন জানান, যে খবর শোনা যাচ্ছে তা সঠিক নয়। আমার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই।

সম্প্রতি আত্মপ্রকাশ করা দলের নেতা কর্মীদের সঙ্গে আজমেরী হক বাঁধনের ছবি দেখা যায়। সেই ছবি থেকেই অনেকেই ধারণা করছিলেন হয়তো বাঁধন এবার রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন না।

470135431_18436459465074166_4876316446293970148_n_20250525_123549850

বাঁধনের ভাষ্য, যারা নতুন রাজনৈতিক দলের সঙ্গে আছেন তারা খুবই ভালো। তাদের অনেকের সঙ্গেই আমার পরিচয় রয়েছে। সেই সূত্রে তাদের সঙ্গে দেখা করা। তার মানে এই নয় যে আমি দলে যোগ দিচ্ছি।

সম্প্রতি রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা দ্য ডিফিকাল্ট ব্রাইড-এর কাজ শেষ করেছেন বাঁধন। এ ছাড়া রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত মাস্টার রটারড্যাম উৎসবে বিগ স্ক্রিন কমপিটিশন বিভাগে জায়গা পেয়েছে।

বাঁধন বর্তমানে তানিম নূরের বনলতা এক্সপ্রেস-এর শুটিং করছেন, এটা আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
আরও পড়ুন
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি