ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অনিয়মের অভিযোগ এনে পরিচালক সমিতি থেকে পদত্যাগ করলেন গাজী মাহবুব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম
পরিচালক গাজী মাহবুব। ছবি: সংগৃহীত

অনিয়মের অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কাযনির্বাহী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ‘প্রেমের তাজমহল’ সিনেমার পরিচালক গাজী মাহবুব। সম্প্রতি তিনি পরিচালক সমিতিতে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

পদত্যাগের বেশ কয়েটি কারণ উল্লেখ করেছেন গাজী মাহবুব। কারণগুলো হচ্ছে, সহযোগী সদস্য ফরম প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ৭-এর ঘ অনুচ্ছেদ বার বার লংঘন করা হচ্ছে। সহযোগী সদস্য পদ প্রদানের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ৭-এর ঘ, ধারা ৭-এর ১১, ১২, ২২ এবং ধারা ১১-এর গ, ধারা ১৩-এর প অনুচ্ছেদ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। একইভাবে সাধারণ সদস্যপদ প্রদানের ক্ষেত্রেও গঠনতন্ত্রের ধারা ৮-এর খ, ধারা ১১ এর গ, ধারা ১২-এর ঙ এবং ধারা ১৩-এর প অনুচ্ছেদ যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
সমিতির যেকোনো অনুষ্ঠান উদযাপন শেষে পরবর্তী কার্যনির্বাহী সভায় আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের জন্য গঠনতন্ত্রে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না। পারিবারিক মিলনমেলা, প্রীতি ফুটবল ম্যাচসহ অন্যান্য অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ কার্যনির্বাহী সভায় উপস্থাপন না করে গড়িমসি ও সময়ক্ষেপণ করেছেন। এতে সমিতির আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।

কার্যনির্বাহী সদস্যের পদ শূন্য হওয়ার পর উক্ত শূন্য পদে কো-অপ্ট করা সদস্য মোস্তাফিজুর রহমান বাবুর শপথ পাঠের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা ২০-এর চ অনুসরণ করা হয়নি। সিনেমা নিজে পরিচালনা না করেও অন্যের পরিচালিত সিনেমা বা নাটক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর করিয়ে সদস্যপদের জন্য। আবেদনকারীদের ক্ষেত্রে গঠনতন্ত্রের ধারা, উপধারার বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এর ফলে অনেক ভুয়া পরিচালক সদস্যপদ লাভ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

২০২৫-২০২৬ মেয়াদে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চলমান মামলা-সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে কার্যনির্বাহী পরিষদের কোনো সভায় বিষয়টি স্পষ্টভাবে অবহিত করা হয়নি। এছাড়াও রিয়াজুল রিজু কর্তৃক আমাকে উকিল নোটিশ জারি করার বিষয়ে আমার পরবর্তী পদক্ষেপ ও করণীয় সম্পর্কে সমিতির পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়নি।

এ নিয়ে পরিচালক গাজী মাহবুব ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার এই অনিয়ম নিয়ে কথা বললেও সুরাহা পাইনি। অনিয়ম করে ভোটার বাড়ানো হচ্ছে, যাকে তাকে সদস্য বানিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।

গাজী মাহবুবের অভিযোগ নিয়ে পরিচালক সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সালমান শাহ হত্যা / সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থের লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল