ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’এ অভিনয় করেছেন রাধিকা। সিরিজটির অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরনো সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

রাধিকার দাবি, ফাঁস হওয়া ভিডিও ক্লিপটি ধীরে ধীরে তার ব্যক্তিগত পরিসরেও পৌঁছে যায়। এমনকি অচেনা কেউ তার বাড়ির সামনে হাজির হতে পারেন এমন আশঙ্কাও তৈরি হয়েছিল তার মনে।

অভিনেত্রী জানান, তার রূপটান শিল্পীর গাড়িচালকও ওই ক্লিপ দেখছিলেন। এমনকি ভিডিওটি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও পৌঁছে যায়। সেই সময় একাই একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ে।

পরিস্থিতি সামাল দিতে নিজের টিমের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে হয়েছিল তাকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে রাধিকা জানান, ওই দৃশ্য দেখার পরও তারা যদি তার সঙ্গে স্বচ্ছন্দভাবে কাজ করতে পারেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তারা কাজ চালিয়ে যান। দুজনেই তাকে পাশে থাকার আশ্বাস দেন।

রাধিকার কথায়, আমি খুব ভয় পেয়েছিলাম। অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনেতার সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনও দৃশ্যে সম্মতি দেওয়া এবং সেই দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো দুটি সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।

অভিনেত্রীর এই অভিজ্ঞতা ফের সামনে আনল অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে শিল্পীর সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার গুরুত্বের বিষয়টি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান খানকে আটক করা হয়েছে। 
মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক
আরও পড়ুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা