ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, পাত্র কে?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
পূজা চেরী। ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে বিয়ের আয়োজন কোথায় হবে কিংবা পাত্র কে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পূজা চেরী।

একাধিক সূত্র জানায়, আপাতত বিষয়টি ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে পূজা চেরী জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে তিনি জানান, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। তবে সে সময় বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

এরপর আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরীর বিয়ে হয়ে গেছে—এমন খবর। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি এবং বিয়ে হলে সবাইকে জানাবেন।

এর কয়েক সপ্তাহের মধ্যেই এবার সামনে এসেছে ১৬ সেপ্টেম্বরের তারিখ। ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে পাত্রের পরিচয়, বিয়ের আয়োজন কিংবা বিয়ের পরের পরিকল্পনা কোনো বিষয়েই এখনো বিস্তারিত জানা যায়নি। ফলে পূজা চেরীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী পরবর্তী সময়ে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। এবার বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
রাজধানীর তুরাগ এলাকা থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে আটক করা হয়।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত।
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমা। তবে চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় থাকছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন পরীমনি। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের অনেকে পরীমনির এমন আচরণের সমালোচনা করছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি। এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। অন্যদিকে, ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানায়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমনির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই চিত্রনায়িকা। আরটিভি/এসকে
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
আরও পড়ুন
অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
ঈদে মুক্তি পাচ্ছে না \'নাকফুলের কাব্য\'
\'পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই\'